বাংলাদেশ ব্যাংকে ১৩৫ কোটি টাকার রিভার্স রেপো নিলাম অনুষ্ঠিত
বাংলাদেশ ব্যাংকে বানিজ্যিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর জন্য রোববার ১৩৫ কোটি টাকার রিভার্স রেপো নিলাম অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ব্যাংক এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, এক দিন মেয়াদী এই নিলামে দুটি দরপত্র জমা পড়ে এবং তা গৃহীত হয়। গৃহীত দরপত্রগুলোর বার্ষিক সুদের হার ছিল ৪ দশমিক ৫০ শতাংশ।
