বিকেএমইএ’র সংবাদ সম্মেলন: আগামী বাজেটে ১৫ শতাংশ নগদ সহায়তা দাবি
বাংলাদেশ নিট উৎপাদক ও রপ্তানিকারক সমিতি (বিকেএমইএ) আগামী বাজেটে নিট পণ্য রপ্তানি মূল্যের (এফওবি) ওপর ৫ শতাংশের পরিবর্তে ১৫ শতাংশ নগদ সহায়তা দাবি করেছে।
বাজেট-উত্তর এক সংবাদ সম্মেলন বিকেএমইএ সভাপতি ফজলুল হক এই দাবি জানান।
বাজেটে গত বছরের মত এবারো রপ্তানির এফওবি মূল্যের ওপর ৫ শতাংশ নগদ সহায়তার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী।
সংগঠন কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিকেএমইএ সহ সভাপতি হাবিবুর রহমান, আবু আহমেদ সিদ্দিকি ও পরিচালকবৃন্দ।
নগদ সহায়তা বাড়ানোর যৌক্তিকতা তুলে ধরে ফজলুল হক বলেন, আমাদের প্রধান প্রতিদ্বন্দ্বী ভারত ২৩ শতাংশ সহায়তা দিচ্ছে। অথচ তার বিপরীতে সরকার আমাদের মাত্র ৫ শতাংশ নগদ সহায়তা দিচ্ছে। কর অবকাশ সুবিধায় নিট শিল্পের অন্তভুক্ত না হওয়ায় তিনি বিস্ময় প্রকাশ করেন।
তিনি বলেন, নিট শিল্প আগামী বছরের সবচেয়ে বৃহৎ রপ্তানি খাত হতে যাচ্ছে। গত কয়েক বছর ধরে উৎপাদনমূখী বিনিয়োগের উল্লেখ্যযোগ্য অংশই এ খাতে বিনিয়োগ হচ্ছে। অগ্রাধিকার ভিত্তিতে তিনি এ খাতকে কর অবকাশ আওতায় নিয়ে আসার দাবি জানান।
বিকেএমইএ’র সভাপতি নগদ সহায়তা বিপরীতে অন্য সহায়তার প্রসঙ্গে তিনি বলেন, সরকার সহায়তা বাড়াতে চাইলে এর পরিবর্তে অন্য প্রস্তাবনা নিয়ে আলোচনা হতে পারে।
১২ তম কুনমিং আন্তজার্তিক আমদানি রপ্তানি বাণিজ্য মেলার অভিজ্ঞতা ও চীনের বাজার প্রাপ্তি সম্ববনা সম্পর্কেও বিকেএমইএ’র সভাপতি সাংবদিকদের অবহিত করেন। আগামী ডিসেম্বরে অনুষ্ঠেয় দ্বিতীয় নিট এক্সপোজিশনে চীনের ক্রেতাদল অংশ গ্রহণ করছে বলে বিকিএমইএ জানায়।
