২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাগজ ব্যবসায়ী ও আমদানিকারক সমিতি কাগজ আমদানির ওপর শুল্ক হ্রাসের দাবি করেছে

বাংলাদেশ কাগজ ব্যবসায়ী সমিতি এবং বাংলাদেশ কাগজ আমদানিকারক সমিতি মঙ্গলবার আমদানিকৃত কাগজের ওপর শুল্ক হ্রাস এবং বন্ড সুবিধার অপব্যবহার বন্ধের দাবি জানায়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2005, 07:23 PM

Updated : 26 Apr 2022, 05:46 PM

সংবাদ সম্মেলনে বাংলাদেশ কাগজ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আকরাম হোসেন হুমায়ূন বলেন, প্রস্তাবিত বাজেটে কাগজের শুল্ক হ্রাস ও বন্ড সুবিধা অপব্যবহার বন্ধের ব্যাপারে নতুন সিদ্ধান্ত না আসায় আমরা বিক্ষুদ্ধ।

সমিতির সভাপতি বলেন, বর্তমানে কাগজের ওপর ২৫ শতাংশ হারে আমদানি শুল্ক ধার্য করা হয়। কাগজের ওপর কর কাঠামো প্রায় বিলাস দ্রব্যের করের সমান।

বাংলাদেশ কাগজ আমদানিকারক সমিতির সভাপতি মোশারফ হোসেন বলেন, স্থানীয় কাগজ শিল্পের মাধ্যমে লেখা ও ছাপার কাগজের চাহিদা পূরণ করা সম্ভব।

কিন্তু আমরা অফসেট, আর্ট পেপার, কম্পিউটার পেপার এবং উচ্চ মানসম্পন্ন ডুপ্লেক্স বোর্ড কাগজ আমদানির ওপর সম্পূর্ণ মাত্রায় নির্ভরশীল।

আমদানিকারকরা দেশে উৎপাদিত কাগজ ছাড়া অন্যান্য কাগজের ক্ষেত্রে বর্তমানে ২৫ শতাংশ কর হার হ্রাস করে সাড়ে শতাংশে নির্ধারণের দাবি করে।

বন্ড সুবিধা অপব্যবহার বন্ধে আকরাম হোসেন বলেন, সরকারের দ্রুত কর ড্র ব্যাক চালু করা উচিত। এতে বন্ড সুবিধার অপব্যবহার বন্ধ হবে।

কাগজ ব্যবসায়ীরা বন্ড সুবিধার আওতায় অতিরিক্ত কাগজ আমদানি হ্রাসে সরকারের প্রয়োজনীয় ভূমিকা গ্রহণের আহবান জানান।