২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনা সিটি করপোরেশনের ২৮৪ কোটি ৫৫ লাখ টাকার বাজেট ঘোষণা

খুলনা সিটি করপোরেশনের ২০০৫-০৬ অর্থবছরের জন্য ২৮৪ কোটি ৫৫ লাখ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। বুধবার দুপুরে নগরীর জিয়া হলে সিটি করপোরেশনের মেয়র শেখ তৈয়েবুর রহমান এ বাজেট ঘোষণা করেন।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2005, 03:30 PM

Updated : 26 Apr 2022, 05:46 PM

ঘোষিত বাজেটে নিজস্ব আয় থেকে মোট ব্যয় ধরা হয়েছে ৩৯ কোটি ৩৮ লাখ টাকা এবং সরকারি অনুদান থেকে প্রাপ্ত উন্নয়ন খাতে ব্যয় ধরা হয়েছে ২৪৫ কোটি ১৭ লাখ টাকা।

বাজেটে নতুন করে কোনও কর আরোপের প্রস্তাব করা হয়নি। বকেয়া পৌরকর আদায়, নবনির্মিত সকল স্থাপনার ওপর কর ধার্য এবং নিজস্ব তহবিলে প্রাপ্ত আয়ের উৎস সম্প্রসারণের মাধ্যমে উন্নয়নমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখা হবে।

বাজেট ঘোষণাকালে সাংবাদিকদের এক প্রশ্বের জবাবে সিটি মেয়র মেট্রোপলিটন গভর্নমেন্ট ব্যবস্থা চালুর যৌক্তিকতার প্রতি একমত পোষণ করেন।