২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২০০৪ সালে জ্বালানি বাজারে চাহিদার রেকর্ড

বিশ্বে ২০০৪ সালে মোট জ্বালানির ব্যবহার ৪ দশমিক ৩ শতাংশ বেড়েছে। ১৯৮৪ সালের পর প্রাথমিক জ্বালানি ব্যবহারের ক্ষেত্রে বিশ্বে এটিই হচ্ছে পরিমানগত দিক থেকে বার্ষিক সর্বোচ্চ বৃদ্ধি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2005, 07:30 PM

Updated : 26 Apr 2022, 05:46 PM

বৃটিশ প্রেট্রোলিয়ামের (বিপি) প্রধান অর্থনীতিবিদ পিটার ডেভিসবলেন, এটি ব্যতিক্রমী যে, বিশ্বের সব অঞ্চলেই জ্বালানির চাহিদা বৃদ্ধি পাচ্ছে। তিনি মঙ্গলবার বিশ্ব জ্বালানি বিষয়ক বিপি’র ২০০৫ এর পরিসংখ্যানিক পর্যালোচনা রিপোর্ট প্রকাশ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে একথা বলেন।

বিপির বার্ষিক এ রিপোর্টে ২০০৪ সালের শেষ পর্যন্ত বিশ্বে জ্বালানির উৎপাদন ও ব্যবহারের ডাটা সিরিজ তুলে ধরা হয়েছে। এতে বলা হয়, এবছর বিশ্বে সব রকম জ্বালানির চাহিদা দ্রুত বাড়ায় বাজারে এর প্রভাব পড়ে।

২০০৪ সালে চীনে জ্বালানি চাহিদা ১৫ দশমিক ১ শতাংশ বৃদ্ধি পায়, যেখানে চীনের বাইরের দেশগুলোতে জ্বালানি চাহিদা বাড়ে ২ দশমিক ৮ শতাংশ।