বাকেরগঞ্জ পৌরসভার ১০ কোটি ৬৬ লাখ টাকার বাজেট ঘোষণা
জেলার বাকেরগঞ্জ পৌরসভার ২০০৫-২০০৬ অর্থবছরে ১০ কোটি ৬৬ লাখ ৪৬ হাজার নতুন বাজেট ঘোষণা করা হয়েছে। বুধবার বিকেলে পৌরসভার চেয়ারম্যান এ বাজেট ঘোষণা করেন।
প্রস্তাবিত বাজেটে উন্নয়নখাতে ১০ কোটি টাকা ৬১ লাখ ৭৬ হাজার টাকা ব্যয় ধরা হয়েছে। একই সাথে ৪ লাখ ৬৪ হাজার টাকা উদ্বৃত্ত দেখানো হয়েছে। বাজেটে নতুন কোনও কর আরোপ করা হয়নি। উন্নয়নখাতে নতুন পৌরভবন নির্মাণে ১ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে। এছাড়া রাস্তা, ড্রেন, কালভার্টসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজে বাকি টাকা ব্যয় করা হবে বলে বাজেট ঘোষণাকালে পৌর চেয়ারম্যান জানান।
