২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সঞ্চয় সনদপত্র সংগ্রহে জালিয়াতি রোধে বাংলাদেশ ব্যাংকের নতুন নিয়ম

সঞ্চয় সনদপত্র সংগ্রহের ক্ষেত্রে জালিয়াতি ও অবৈধ পন্থা ঠেকাতে বাংলাদেশ ব্যাংক আরও কঠোর নিয়ম চালু করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2005, 07:53 PM

Updated : 26 Apr 2022, 05:46 PM

এখন থেকে সঞ্চয় সনদপত্র সংগ্রহের জন্য সংগ্রহকারীকে তার ছবি ও নমুনা স্বাক্ষর সংযুক্ত করতে হবে।

বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, সঞ্চয়কারীর উত্তরসূরী ও জামিনদারদের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হবে।

বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা বিডিনিউজকে বলেন, সঞ্চয় সনদপত্র সংগ্রহের ক্ষেত্রে জালিয়াতি রোধে সরকার এ পদক্ষেপ নিয়েছে।

তিনি বলেন, এর ফলে সঞ্চয় সনদপত্র সংগ্রহকারী ও প্রদানকারীকে সনাক্ত করা সহজ হবে। এছাড়া কেউ আয়কর সীমা লংঘন করছে কী না ব্যাংক কর্মকর্তারা সহজেই তা বের করতে পারবেন।

তিনি আরও বলেন, কেউ যাতে ভুয়া সঞ্চয় সনদপত্র সংগ্রহ করতে না পারে সেজন্য নতুন এ নিয়ম চালু করা হয়েছে।

আয়কর সীমার জন্য এককভাবে কোন ব্যক্তি ২ দশমিক ৫ মিলিয়ন টাকার এবং যৌথভাবে ৫ মিলিয়ন টাকার সঞ্চয় সনদপত্র সংগ্রহ করতে পারবেন।

এর আগে সরকারের সাথে আলোচনার ভিত্তিতে বাংলাদেশ ব্যাংক তার নয়টি শাখা এবং সকল সিডিউল ব্যাংককে নতুন নিয়ম মেনে সঞ্চয় সনদপত্র দেয়ার নির্দেশ দিয়েছে।