২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাজেটে খুলনার জন্যে পৃথক অর্থ বরাদ্দ না থাকায় শনিবার খুলনায় সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান

চলতি ২০০৫-২০০৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে খুলনার উন্নয়নের জন্যে পৃথক অর্থ বরাদ্দ না থাকায় শনিবার খুলনায় সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করা হয়েছে। বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি আহুত এ হরতালের প্রতি বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দল এবং খুলনা চেম্বার অব কমার্স সমর্থন জানিয়েছে।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2005, 08:58 PM

Updated : 26 Apr 2022, 05:46 PM

হরতালের সমর্থনে সমন্বয় কমিটির উদ্যোগে শুক্রবার খুলনায় মতবিনিময় সভা, পথসভা, গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। খুলনা প্রেসক্লাবে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বিএনপির মহানগর কমিটির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মঞ্জু, আওয়ামী লীগ মহানগর কমিটির সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, জাতীয় পার্টির মহানগর কমিটির সভাপতি শেখ আবুল হোসেন, উন্নয়ন কমিটির মহাসচিব শেখ আশরাফুজ্জামান প্রমুখ। ।

সন্ধ্যায় শহীদ মহারাজ চত্বরে অনুষ্ঠিত সমাবেশ শেষে গণমিছিল শহর প্রদক্ষিণ করে।

শনিবারের হরতাল শেষে খুলনা অচলসহ বৃহত্তর কর্মসূচি ঘোষণা হতে পারে বলে সমন্বয় কমিটি সূত্র জানিয়েছে।