২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্পেকট্রাম ও শাহরিয়ার সোয়েটার ফ্রেব্রিক্স’র শ্রমিকদের বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে মানব বন্ধন কর্মসূচি পালিত

সাভারের বিধ্বস্ত স্পেকট্রাম সোয়েটার ও শাহরিয়ার সোয়েটার ফ্রেব্রিক্স’র শ্রমিকদের বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে শুক্রবার মুক্তাঙ্গনে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন মানব বন্ধন কর্মসূচি পালন করে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2005, 09:21 PM

Updated : 26 Apr 2022, 05:46 PM

কর্মসূচি চলাকালে ফেডারেশনের সভাপতি সাহিদা সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সমাবেশে বক্তব্য রাখেন ফোডারেশনের সাধারণ সম্পাদক আমিরুল হক আমিন, উপদেষ্টা এ্যাডভোকেট আবেদ রেজা, কেন্দ্রীয় নেতা মো: ফারুক খান, নুরুন নাহার, কামরুন নাহার, আরিফা আকতার, সাফিয়া পারভীন প্রমুখ।

সমাবেশে বক্তারা জানান, স্পেকট্রাম ও শাহরিয়ার গার্মেন্টসের শ্রমিকদের দুর্ঘটনা পূর্ববতী দুই মাস এবং দুর্ঘটনা পরবর্তী দুই মাসের বেতন-ভাতা কর্তৃপক্ষ পরিশোধ করেনি। তাদের ওভারটাইম ভাতাও বাকি রয়েছে। এ অবস্থায় শ্রমিকরা মানবেতর জীবনযাপন করছে।

বক্তারা আগামী তিনদিনের মধ্যে বেতনভাতা পরিশোধ করার দাবি জানিয়ে বলেন, অন্যথায় কলকারখানা পরিদর্শন, বিজিএমইএ ও শ্রম মন্ত্রণালয় ঘেরাও ও অবরোধসহ বিভিন্ন কর্মসূচি নেয়া হবে।