২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হংকং সম্মেলনকে সামনে রেখে স্বল্পোন্নতদেশের স্বার্থ রক্ষায় মতবিনিময়

বিশ্ব বাণিজ্য সংস্থা’র হংকং মন্ত্রী পরিষদ সম্মেলনকে সামনে রেখে বাংলাদেশসহ স্বল্পোন্নত দেশের স্বার্থ রক্ষায় করণীয় নির্ধারণে মতবিনিময় বৈঠক অনুষ্ঠিত হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2005, 08:41 PM

Updated : 26 Apr 2022, 05:47 PM

শনিবার বাংলাদেশ জাতীয় শ্রমিক জোটের উদ্যোগে মতবিনিময় বৈঠকে হংকং পিপলস এলায়েন্স অন ওয়াল্ড ট্রেড অগানাইজেশন (এইচকেপিএডব্লিউটিও)এর মাবেল আও ও ইন্টারন্যাশন্যাল জেন্ডার অ্যান্ড ট্রেড নেটওয়ার্কের নাটিভিডাড বারনারডিনো বক্তব্য রাখেন।

তারা বলেন, প্রতিষ্ঠার দশ বছরের মাথায় প্রমাণিত হয়েছে বিশ্ব বাণিজ্য সংস্থা কেবল ধনী দেশের বহুজাতিক কোম্পানি স্বার্থ রক্ষা করেছে, স্বল্পোন্নত ও উন্নয়নশীল দেশের স্বার্থের প্রতি এর নজর নেই।

সংগঠনের সভাপতি শিরীন আখতারের সভাপতিতে অনুষ্ঠান আরো বক্তব্য রাখেন জাসদের মইনউদ্দিন খান বাদল, সৈয়দ জাফর সাজ্জাদ, নাজমুল হক প্রধান, মোহাম্মদ নূর খান লিটন।

শিরীন আখতার বলেন, নতুন দফা আলোচনায় উন্নয়নকে কেন্দ্র করা হলেও এখনও এই আলোচনায় উন্নয়নকে চিহ্নিত করা হয়নি।