ওআইসি বাণিজ্য ফোরামে যোগ দিতে এফবিসিসিআই প্রতিনিধিদলের মালয়েশিয়া গমন
মালয়েশিয়ায় অনুষ্ঠিতব্য ইসলামী সম্মেলন সংস্থা’র (ওআইসি) বাণিজ্য ফোরামে যোগ দিতে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স এণ্ড ইণ্ডাস্ট্রি’র (এফবিসিসিআই) ২৬ সদস্যের একটি প্রতিনিধি দল রোববার ঢাকা ত্যাগ করেছে।
জুনের ২০ থেকে ২২ তারিখে এই বাণিজ্য ফোরাম অনুষ্ঠিত হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এফবিসিসিআই জানায়, প্রতিনিধি দল দেশে ফেরার পথে হংকং জেনারেল চেম্বার অব কমার্স এণ্ড ইণ্ডাস্ট্রি’র (এইচজেসিসিআই) সঙ্গে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করবে।
এফবিসিসিআই পরিচালক এমএ রউফ চৌধুরী প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। তিনিই এই সমঝোতা চুক্তি স্বাক্ষর করবেন।
সফরকালে প্রতিনিধিদল ওয়ান টু ওয়ান বাণিজ্য ফোরামে অংশ নেবে এবং ইসলামী দেশগুলোর মধ্যে বাণিজ্য ও যৌথ বিনিয়োগ বৃদ্ধির ওপর জোর দেবে।
