২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকার ১১০,০০০ টাকা পর্যন্ত আয়কর অব্যাহতি দিবে

সরকার ব্যক্তিগত ক্যটাগরিতে আয়কর প্রদানের সিলিং ১ লাখ টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ১০ হাজার টাকা করার পরিকল্পনা করছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2005, 08:52 PM

Updated : 26 Apr 2022, 05:42 PM

জাতীয় রাজস্ববোর্ড সূত্রে এ তথ্য জানা যায়।

এর আগে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বর অব কমার্স এণ্ড ইণ্ডাসট্রিজ (এফবিসিসিআই) ও মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এণ্ড ইণ্ডাসট্রিজ (এমসিসিআই) সরকারের কাছে আয়কর প্রদানের সিলিং ১ লাখ থেকে বাড়িয়ে ১ লাখ ২০ হাজার টাকা করার প্রস্তাব করেছিল।

রাজস্ব বোর্ড সূত্র জানায়, সরকার আগামী অর্থবছর থেকে আয়কর প্রদানের সিলিং ১ লাখ ১০ হাজার টাকায় উন্নিত করছে।

বর্তমান আয়কর কাঠামো অনুযায়ী ১ লাখ ১টাকা থেকে ২ লাখ টাকা পর্যন্ত ১০ শতাংশ, ২ লাখ ৫০ হাজার টাকার জন্য ১৫ শতাংশ এবং ৩ লাখ ৫০ হাজার টাকার জন্য ২৫ শতাংশ হারে আয়কর প্রদান করতে হয়।

বেতন বৃদ্ধি ও ব্যাপক মুদ্রাস্ফীতির কথা বিবেচনায় রেখে সরকার আয়কর অব্যহতি প্রদানের সিলিং বাড়ানোর সিদ্ধান্ত নেয়।