২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোটামুক্ত পরিস্থিতি মোকাবেলায় মতানৈক্য দূর করে জাতীয় কৌশল প্রণয়ন করতে হবে

কোটামুক্ত পরিস্থিতিতে বিশ্ববাজারে প্রতিযোগিতা করার জন্যে সংশ্লিষ্ট ব্যবসায়ী প্রতিষ্ঠানের মধ্যে মতানৈক্য দূর করে একটি জাতীয় কৌশল গঠন করতে হবে। শনিবার এক সেমিনারে বক্তারা এ কথা বলেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2005, 09:49 PM

Updated : 26 Apr 2022, 05:42 PM

কোটামুক্ত পরিস্থিতির চ্যালেঞ্জ মোকাবেলায় ক্রেতাদের সাথে সমঝোতা করতে ঢাকা চেম্বার অব কমার্স অ্যাণ্ড ইণ্ডাস্ট্রি (ডিসিসিআই) এই সেমিনার আয়োজন করে।

সেমিনারে বিজিএমইএ’র সভাপতি (ভবিষ্যৎ) ফজলুল হক বলেন, বিশ্ব বাজারদরে অবতীর্ণ হওয়ার জন্য আমাদের অভ্যন্তরীণ সমস্যা দূর করে ঐক্যবদ্ধ হতে হবে।

বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা বরকত উল্লাহ বুলু বাণিজ্য প্রতিষ্ঠানগুলোকে সময়োপযোগী বিভিন্ন কৌশল প্রস্তাব নিয়ে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি এই খাতের দ্রুত বৃদ্ধির জন্য বাণিজ্য প্রতিষ্ঠানগুলোর মধ্যকার মতানৈক্য দূর করারও আহ্বান জানান।

সেমিনারে বিজিএমইএ’র ভবিষ্যৎ সভাপতি ফজলুল হক জানান, তাদেরকে পণ্য রপ্তানির জন্য সরকারের ২২টি বিভাগের অনুমতির প্রয়োজন হয়। তিনি সরকারের কাছে এই প্রক্রিয়া আরও সহজতর করার আহ্বান জানান।

তিনি বাণিজ্য প্রতিষ্ঠান ও উদ্যোক্তাদের নিজেদের সমস্যা চিহ্নিত করে তা সমাধানের কৌশল খুঁজে বের করার আহ্বান জানান।

সেমিনারে ডিসিসিআই প্রেসিডেন্ট সাইফুল ইসলাম বলেন, কোটামুক্ত পরিস্থিতি মোকাবেলায় একটি সমন্বিত কৌশল প্রণয়ন প্রয়োজন।

ডিসিসিআই নেতা এএসএম কাসেম সেমিনারে সভাপতিত্ব করেন।