২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সোনামসজিদ বন্দরের কার্যক্রম ২৫ বছরের জন্য হস্তান্তর করা হচ্ছে

পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেড নামের একটি কোম্পানির কাছে ২৫ বছরের জন্য বিওটি (বিল্ড, অপারেট, ট্রান্সফার) ভিত্তিতে সোনামসজিদ বন্দরের কার্যক্রম হস্তান্তর করা হচ্ছে।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2005, 02:40 PM

Updated : 26 Apr 2022, 05:42 PM

সংশ্লিষ্ট সূত্র জানায়, আগামী সপ্তাহে পানামার সঙ্গে স্থলবন্দর কর্তৃপক্ষের চুক্তিপত্র চুড়ান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রকল্পের অধীনে কমপক্ষে ৫৩ টি ওয়ার হাউস, ট্রাক টার্মিনাল, অফিস ও অন্যান্য স্থাপনা নির্মিত হবে।

বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষের সদস্য (উন্নয়ন) আব্দুল কুদ্দুস বুধবার সোনমসজিদ স্থলবন্দর এলাকা পরিদর্শন করেন। পরে চাঁপাইনবাবগঞ্জ সার্কিট হাউজে সিএ্যান্ডএফ এজেন্টদের সাথে আলাপকালে তিনি বলেন, দ্রুততা ও দক্ষতার সাথে সোনামসজিদ স্থলবন্দরকে একটি পূর্ণাঙ্গ ও আধুনিক বন্দর হিসেবে গড়ে তোলা হবে। প্রধানমন্ত্রীর অগ্রাধিকার তালিকাভূক্ত প্রকল্প হিসেবে সরকার এটিকে একটি বড়মাপের বন্দর হিসেবে গড়ে তুলতে চায়।

এ সময় জেলা প্রশাসক নুরুল ইসলাম উপস্থিত ছিলেন।

বেসরকারি ব্যব¯া’পনায় নিয়ে আসার প্রস্তাবনায় দেশের ১২ টি স্থলবন্দরের মধ্যে পাঁচটি প্রকল্পে অগ্রাধিকার পেয়েছে। এগুলো হলো সোনামসজিদ, বিরল, হিলি, বাংলাবান্ধা এবং চিরিরবন্দর।

এর মধ্যে সোনামসজিদ প্রকল্পটি আগে বাস্তবায়িত হবে। এ প্রকল্পটি বাস্তবায়িত হলে রাজস্বের পরিমাণ কয়েকগুন বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।