২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্যাক্স বাড়ানোর ইঙ্গিত দিয়েছেন অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান বুধবার বৈদেশিক সহায়তা কমে যাওয়ার পরিপ্রেক্ষিতে দেশের অভ্যন্তরীণ খাত থেকে আরও বেশি কর সংগ্রহের ইঙ্গিত দিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2005, 08:31 PM

Updated : 26 Apr 2022, 05:41 PM

জাতীয় অর্থনীতি পরিষদের (এনইসি) বৈঠকের পর মন্ত্রী সাংবাদিকদের বলেন, জনগণ যদি তাদের বকেয়া কর পরিশোধ করে তবে উন্নয়ন কর্মকাণ্ডের পরিধি আরও বাড়ানো সম্ভব হবে। এনইসি’র বৈঠকে আগামী ২০০৫-০৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) অনুমোদন এবং বর্তমান ২০০৪-২০০৫ অর্থবছরের এডিপি’র সম্পূরক বাজেট অনুমোদিত হয়।

তিনি বলেন, দেশীয় খাত থেকে আয় বাড়ানো ছাড়া সরকারের গৃহীত উন্নয়ন কর্মসূচির যথার্থ বাস্তাবয়ন সম্ভব নয়।

তিনি বলেন, বর্তমান বাজেটে পেশাজীবীদের করের আওতায় আনা হলেও আইনজীবী, চিকিৎসক, প্রকৌশলীসহ বিভিন্ন পেশাজীবীরা এখনও করের আওতার বাইরে রয়েছেন।

সাইফুর রহমান বলেন, জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) শক্তিশালী করা ছাড়া রাজস্ব ঘাটতি দূর করা সম্ভব নয়।

অর্থমন্ত্রী আরও জানান, এনবিআর’র কার্যকারিতা আরও বাড়াতে এটির কাঠামোগত সংস্কার এবং এর অভ্যন্তরীণ বিভিন্ন বিভাগের মধ্যে সমন্বয় সাধর করা দরকার।