২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্ষুদ্র ও মাঝারি আকারের ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর সহযোগিতায় ‘মোর বিজনেস’র আত্মপ্রকাশ

বাণিজ্য সেবাদানকারী প্রতিষ্ঠান ‘ক্যাটালিস্ট’র নতুন সংযোজন ‘মোর বিজনেস’ বাণিজ্য খাতে বিশেষ করে ব্যবসায়িক ধারণা এবং ক্ষুদ্র ও মাঝারি আকারের ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোকে অধিক সেবা দানের লক্ষ্য নিয়ে রাজধানীতে আত্মপ্রকাশ করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2005, 07:17 PM

Updated : 26 Apr 2022, 05:41 PM

‘মোর বিজনেস’ কো-ব্র্যাণ্ডের অংশিদার হিসেবে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, বাংলালিংক এবং ডেইলি স্টার পত্রিকাকে সাথে নিয়ে ক্যাটালিস্ট বানিজ্যিক পেশার দক্ষতা বৃদ্ধির উন্নয়নের জন্য প্রয়োজনীয় সহযোগিতা ও বিভিন্ন সমস্যা সমাধানের কাজ করবে।

স্পোক্ট্রা ক্যাটারিং লিঃ এ অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশে দক্ষ মানব উন্নয়নের বিকাশ, অবকাঠামো গঠন ও তহবিল গঠনের ক্ষেত্রে ক্ষুদ্র ও মাঝারি আকারের ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে।

বাংলা লিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা লারস পি রেচে স্বাগত বক্তৃতায় বলেন, ব্যবসায়িক চ্যালেঞ্জ মোকাবেলায় ক্ষুদ্র ও মাঝারি আকারের ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো প্রতিযোগিতায় টিকে থাকার জন্য ব্যবসার সুস্থ্য পরিবেশ কামনা করে।

তিনি বলেন, আপনার যোগাযোগ ভালো না হলে বাজার ভালো পাবেন না আর আগামী দিনের ব্যবসা ঠিক এমনটাই।

বানিজ্য মন্ত্রনালয়ের যুগ্মসচিব গোলাম হোসেন ক্ষুদ্র ও মাঝারি আকারের ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন প্রক্রিয়ায় ক্যাটালিস্টের গৃহিত পদক্ষেপের প্রশংসা করেন।

এশিয়াটিকের মহা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আলী জাকের বলেন, ‘মোর বিজনেস’ সত্যিকার অর্থে একটি নতুন ব্র্যান্ড হিসেবে দেশে আত্মপ্রকাশ করছে। এটা ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং এটি উদ্যোক্তাদের মাঝে সেতুবন্ধন হিসেবে কাজ করবে। ব্যবসার ক্ষেত্রে কিভাবে লাভবান হওয়া যায় তার পথ দেখাবে।

যে সব ক্ষেত্রে ক্যাটালিস্ট সেবা প্রদান করবে সেগুলো হচ্ছে: একাউন্টিং, ফিনান্সিয়াল কনসালটেন্সি, ট্যাক্স কন্সালটেন্সি, ব্যবস্থাপনা কনসালটেন্সি, কারিগরি, মেরামত ও রক্ষনাবেক্ষণ, বাজার গবেষণা, ব্যবসায়িক দালালি, বিজ্ঞাপন ও জনসংযোগ, আইন এবং তথ্য ও প্রযুক্তি বিষয়ক সেবা।

স্ট্যান্ডার্ড চার্টার্ডের ক্রেতা ব্যাংকিং বিভাগের প্রধান এম সাজ্জাদুর রহমান, ক্যাটালিস্টের জেনারেল ম্যানেজার প্রশান্ত রানা, ডেইলি স্টারের নির্বাহী সম্পাদক সৈয়দ ফাহিম মুনায়েম প্রমুখ অনুষ্ঠানে বক্তব্য রাখেন।