সংস্কারের আগে বিটিটিবি কর্মচারিররা তাদের পদোন্নতি চান, আশ্বস্ত করলেন মন্ত্রী
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হক মঙ্গলবার বলেছেন, বিটিটিবি কর্মচারিরা সংস্কার কর্মসূচির আওতার বাইরে থাকবে।
মঙ্গলবার বিয়াম মিলনায়তনে বাংলাদেশ সিভিল সার্ভিস সমিতি (টেলিকম) বিটিটিবি’র সংস্কার নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
সভায় বাংলাদেশ টেলিগ্রাফ ও টেলিফোন বোর্ডের কর্মকর্তারা বিটিটিবি’র সংস্কারের পূর্বে তাদের আটকে থানা পদোন্নতির দাবি জানান।
মন্ত্রী বলেন, ভারত, পাকিস্তান, মালয়েশিয়া, সিঙ্গাপুর ও ভুটানের টেলিযোগাযোগ খাতের উন্নয়নের কথা চিন্তা করে আমরা বিটিটিবি’র সংস্কারের চিন্তা করছি।
তিনি বলেন, সংগঠনের সুবিধার্তে এই সংস্কার কার্যক্রম তাৎক্ষনিকভাবে কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে সহায়তা করবে।
সমিতির সভাপতি এম ওবায়দুল্লাহ সভায় সভাপতিত্ব করেন এবং সভা পরিচালনা করেন প্রকৌশলী মনোয়ার হোসেন। বিটিটিবি’র চেয়ারম্যান নুরুল ইসলাম বলেন, গত তিন বছরে টিএণ্ডটি গ্রাহকের সংখ্যা দ্বিগুন হয়েছে এবং চলতি বছরের মার্চে এ সংখ্যা দশ লাখ ছাড়িয়ে গেলেও বিটিটিবি ব্যাপক চাহিদা মেটাতে ব্যর্থ হয়েছে।
প্রকল্প বাস্তবায়নের পর তার রক্ষণাবেক্ষণ আরও বেশি গুরুত্বপূর্ণ হওয়ায় তিনি সরকারের কাছে বিটিটিবি’র সকল প্রকল্প রাজস্ব খাতে আনার আহ্বান জানান।
তিনি আরও বলেন, প্রশাসনিক ও অর্থনৈতিক ক্ষমতা যথাযথভাবে ব্যবহারের জন্য একটি শক্তিশালী পরিচালনা পর্ষদ গঠনের মাধ্যমে বিটিটিবি’র পুর্নগঠন করা হবে।
সভায় অন্যান্যের মধ্যে বিসিএস (টেলিকম) সমিতির সাধারণ সম্পাদক আতাউর রহমান উপস্থিত ছিলেন।
