২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রিমিয়ার ব্যাংকের বিও একাউন্ট দূর্নীতি বিষয়ে শিগগিরই এসইসি সিদ্ধান্ত জানাবে

প্রিমিয়ার ব্যাংকের বিও একাউন্ট দূর্নীতি বিষয়ে শিগগিরই সিকিউরিটি একচেঞ্জ কমিশন তাদের সিদ্ধান্ত জনগণের সামনে প্রকাশ করবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2005, 09:11 PM

Updated : 26 Apr 2022, 05:41 PM

একটি কর্মশালায় সোমবার বক্তব্য দানকালে কমিশনের নির্বাহী পরিচালক এ তথ্য জানান।

তিনি বলেন, কমিশন এ ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে এবং এ মাসের মধ্যেই সকলকে তা জানানো হবে। সম্ভাব্য শাস্তির ব্যাপারে তিনি বলেন, ১৯৯৯ সালের ডিপোজিটরি আইনের আওতায় আইন ভঙ্গকারীর পাঁচ বছরের কারাদন্ড হতে পারে।

মুলধনী অংশীদারদের নিবন্ধণ বাতিল আ স্থগিত করার বিধান এ আইনে রয়েছে, এছাড়া অপরাধীদের আদালতও শাস্তি দিতে পারে বলে জানান তিনি।

আইন অমান্য করে হাজার হাজার ভূয়া বিও একাউন্ট খোলার ব্যাপারে গঠিত এসইসি তদন্ত কমিটি ২৯ মার্চ তাদের রিপোর্ট প্রদান করে।