২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাজেটে দুর্নীতি দমন ও স্থানীয় সরকার পর্যায়ে অধিক বরাদ্দের পক্ষে অর্থনীতিবিদরা

আগামী বাজেট থেকে জনগণ যাতে সুবিধা ভোগ করতে পারে তার জন্য অর্থনীতিবিদেরা কাঠামোগত রূপান্তর, দুর্নীতি দমন ও স্থানীয় সরকার পর্যায়ে অধিক বরাদ্দের পক্ষে মত দিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2005, 09:22 PM

Updated : 26 Apr 2022, 05:40 PM

জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ অর্থনীতি সমিতি আয়োজিত প্রাক-বাজেট এক আলোচনায় তারা এই মত ব্যক্ত করেন। সমিতি সভাপতি অধ্যাপক খলিকুজ্জামান এতে সভাপতিত্ব করেন।

বাংলাদেশ অর্থনীতি সমিতি ১৮ দফা সুপারিশে নির্দিষ্ট কয়েকটি খাতে উদারিকরণ, রাজস্ব আদায়ে নিয়ন্ত্রণ চালু ও মানব উন্নয়ন খাতে অধিক বরাদ্দের আহ্বান জানান।

অন্যান্য সুপারিশের মধ্যে রয়েছে ভারতে পণ্য পাচার রোধে আমদানি শুল্ক পুনর্নিধারণ, সৌর শক্তি উৎপাদন উৎসাহিত করার জন্য কাঁচামালের উপর শুল্ক প্রত্যাহার, জনপ্রশাসন সংস্কার কমিটির প্রস্তাব বাস্তবায়ন এবং সামরিক খাতে ব্যয় হ্রাস।

আলোচনায় অন্যান্যের মধ্যে অংশগ্রহণ করেন সাবক অর্থমন্ত্রী এম সাইদুজ্জামান, প্ল্যানিং কমিশনের সাবেক চেয়ারম্যান এম মুজিবুল হক, বাংলাদেশ অর্থনীতি সমিতি’র সাধারণ সম্পাদক ড. আবুল বারাকাত, ড. আবদুর রাজ্জাক এমপি এবং জাসদ সভাপতি হাসানুল হক ইনু।

বক্তারা মানুষের মধ্যে সঞ্চয়ের মানসিকতা জাগ্রত করতে যথাযথ অর্থনৈতিক পদক্ষেপ গ্রহণের ওপরও জোর দেন।