ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতি প্রতিরোধে পুলিশের উদ্যোগে সিসিসিআই’র প্রতিবাদ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মাল বোঝাই ট্রাক ডাকাতি ও ছিনতাই রোধে পুলিশের গৃহীত পদক্ষেপে আসন্তোষ প্রকাশ করেছে চট্টগ্রামের চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের (সিসিসিআই) ব্যবসায়ীরা। এর প্রতিবাদে আগামী ২১ মে শনিবার মানববন্ধন কর্মসূচী ঘোষণা করেছেন তারা।
সিসিসিআই স্ত্রূ জানায়, চলতি বছরে ঢাকা- চট্টগ্রাম মহাসড়কে ১৫টি পণ্য বোঝাই ট্রাক ডাকাতি আথবা ছিনতাইয়ের কবলে পড়েছে। এতে ব্যাবসয়ীরা মহাসড়কে পুলিশের টহল জোরদারের দাবী জানায়। এর প্রেক্ষিতে সীতাকুন্ড থানা ১০ মে ১৪ টি স্টীল রি-রোলিং মিলকে নোটিশ ইস্যু করে যে, গন্তব্যের উদ্দেশ্যে ট্রাক ছেড়ে যাবার পূর্বে থানায় রেকর্ড ও প্রয়োজনীয় চেক আপ করতে হবে। এর পর ট্রাকের নিরাপত্তার জন্য পুলিশ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। পুলিশের এই পদক্ষেপে তীব্র অসন্তোষ প্রকাশ করেছে ব্যাবসায়ীগণ।
সিসিসিআই সহ-সভাপতি এম এ লতিফ বিডিনিউজকে বলেন, সীতাকুন্ড থানা নিরাপত্তা দিতে ব্যর্থ। পুলিশের চেকআপের নামে দীর্ঘ সূত্রিতা ও জটিলতা তৈরি করবে। পুলিশের পদক্ষেপ সম্পর্কে চট্টগ্রাম জেলা পুলিশের এক জন অতিরক্ত পুলিশ সুপার বিডিনিউজকে জানান, পুলিশের এ উদ্যোগ ব্যাবসায়ীদের মনোপুত না হলে তা পরিবর্তন করা হবে।
