বিরোধী দলীয় নেতাকে সংসদের বাজেট অধিবেশনে যোগ দিতে এফবিসিসিআই’র আহ্বান
ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স এণ্ড ইণ্ডাস্ট্রিজের (এফবিসিসিআই) সভাপতি আব্দুল আউয়াল মিন্টু বুধবার রাজনৈতিক দলগুলোকে সংসদকে রাজনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, আমরা আশা করি বিরোধী দলীয় নেতা আসন্ন বাজেট অধিবেশনে যোগ দিয়ে নতুন যুগের সূচনা করবেন।
এফবিসিসিআই এবং জাতীয় রাজস্ব বোর্ডের যৌথ আয়োজনে বাজেট পূর্ব এক আলোচনা সভায় তিনি এই আহাবান জানান।
তিনি বলেন, রাজনৈতিক অস্থিতিশীলতা, হরতাল, অবরোধ শিল্পোন্নয়নে বাধা সৃষ্টি করে।
তিনি আরও বলেন, রাজনৈতিক অস্থিতিশীলতা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি দেশের সম্ভাবনাকে বিনষ্ট করে।
