ওয়ালিচ নতুন পে স্কেলকে স্বাগত জানিয়েছেন
বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর ক্রিস্টিনা ওয়ালিচ মঙ্গলবার নতুন পে স্কেলকে স্বাগত জানিয়েছেন। তিনি একটি ভাল পদক্ষেপ হিসেবে উল্লেখ করে বলেন, রাজস্ব আয় বাড়াতে না পারলে অর্থনীতির উপর নেতিবাচক প্রভাব পড়তে পারে।
অভ্যন্তরীন খাত থেকে রাজস্ব আয় বাড়াতে তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, অন্যথায় দারিদ্র বিমোচন কৌশলপত্রের বাস্তবায়ন সম্ভব হবে না।
ওয়ালিচ বলেন, কর আদায়ে দুর্বল হার এবং নতুন পে স্কেলের বাস্তবায়ন দেশের অর্থনীতির উপর প্রভাব ফেলবে।
এর আগে রোববার ওয়ালিস অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের সাথে বৈঠকের পর সাংবাদিকদের বলেছিলেন, কর আদায়ের মাধ্যমে বাংলাদেশের রাজস্ব আয় অন্য যে কোনও দেশের তুলনায় কম।
