২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্ব ব্যাংক ইম্যুনিটি বিল সংবিধান পরিপন্থী: ইম্যুনিটি বিরোধী জোটের সমাবেশে বক্তারা

বিশ্ব ব্যাংক ইম্যুনিটি বিরোধী জোটের নেতারা বলেছেন, বিশ্ব ব্যাংকের পক্ষে দায়মুক্তি বিল পাস করা হবে সরাসরি সাংবিধানিক অধিকার লংঘন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2005, 07:06 PM

Updated : 26 Apr 2022, 05:40 PM

মঙ্গলবার শাহবাগ মোড়ে অনুষ্ঠিত নাগরিক সমাবেশে জোটের নেতারা এ কথা বলেন। সংসদে এই আইন পাস হলে তারা উচ্চ আদালতে রিট করবেন বলেও জানান।

তারা বলেন, বিশ্ব ব্যাংক যা-ই করুক না কেন, তার বিরুদ্ধে কোনও ব্যক্তি, সংগঠন বা সরকারও বিচার প্রক্রিয়ায় যেতে পারবে না, এটি মানুষের বিচার চাওয়ার সাংবিধানিক অধিকারের লংঘন।

এ আইন পাস হলে তারা মানবাধিকার লংঘনের অভিযোগ তুলে উচ্চতর আদালতে রিট করবেন বলে ঘোষণা করেন।

সমাবেশে জোটের জাতীয় সমন্বয়কারী আমিনুর রসুল বাবুল, সদস্য সংগঠন বিডিপিসি’র নির্বাহী পরিচালক শরিফ এ কাফি ও জাকির হোসেন বক্তব্য রাখেন।