২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জার্মানীর চামড়া শিল্প বিশেষজ্ঞ এখন ঢাকায়

জার্মানীর প্রসিদ্ধ চামড়া শিল্প প্রতিষ্ঠান ‘শিল’র টেকনিক্যাল সার্ভিস ম্যানেজার উলফগ্যাং গ্লোকনিৎজার মঙ্গলবার এক সপ্তাহের সফরে ঢাকা পৌছেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2005, 06:00 PM

Updated : 26 Apr 2022, 05:40 PM

গ্লোকনিৎজার কলেজ অব লেদার টেকনোলজির ‘ইনোভেটিভ টেকনোলজি ফর লেদার: বিম হাউস, ওয়েট হোয়াইট প্রিটেনিং এ্যান্ড ওয়াটার প্রুফ টেকনোলজি’ শীর্ষক একে অপরের কৌশল জানা (টিজিটি) কর্মসূচীতে অংশগ্রহণ করবেন।

গ্লোকনিৎজারের সফরের আয়োজন করেছে শিল প্লাস সেইলাসে’র বাংলাদেশী এজেন্ট এবং দেশের চামড়া শিল্পের কৌশলগত ও আইনী পরামর্শদাতা ওর্গানো মাল্টি ট্রেড লিমিটেড (ওএমএল)।

শিল প্লাস সেইলাসে দীর্ঘদিন ধরে বাংলাদেশের চামড়া শিল্পকে কৌশলগত সহযোগিতা দিয়ে যাচ্ছে। ওএমএল’র প্রেস বিজ্ঞপ্তি এ তথ্য জানায়।