বেতন স্কেল নিম্নস্তরের সরকারি কর্মচারিদের সামান্যই উপকারে আসবে: অর্থনীতিবিদগণ
শীর্ষস্থানীয় অর্থনীতিবিদরা বলেছেন, চাহিদা অনুযায়ী নিম্নস্তরের সরকারি কর্মচারিদের বেতন বৃদ্ধি না পাওয়ায় নতুন বেতন স্কেল তাদের খুব সামান্যই উপকারে আসবে।
তারা বলেন, নতুন বেতন স্কেল ঘোষণার ফলে জিনিসপত্রের দাম বেড়ে যেতে পারে যার পরিণতিতে নিুআয়ের লোকজনের কষ্ট থেকেই যাবে।
অর্থনীতিবিদরা মুদ্রাস্ফীতির সাথে জনগণকে মানিয়ে নিতে প্রতিবছর মুদ্রাস্ফীতির বিপরীতে বেতন স্কেল সামঞ্জস্য করার প্রস্তাব করেন।
বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি ডঃ কাজী খলিকুজ্জামান আহমেদ বলেন, এর ফলে মুদ্রাস্ফীতির ওপর কোনো প্রভাব পড়া উচিত নয়, কিন্তু তা পড়বে।
অর্থনীতিবিদ ডঃ আতিউর রহমান বলেন, মুদ্রাস্ফীতির ফলে যেহেতু বেশি ক্ষতিগ্রস্ত হন নিু স্তরের চাকরিজীবীরা, তাই তাদের বেতন আরও বৃদ্ধি করা উচিত ছিল।
