২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পে-স্কেল ঘোষণায় মিশ্র পতিক্রিয়া

বাজার দরের সাথে সামঞ্জস্য রেখে প্রধানমন্ত্রী , সংসদ সদস্যদের বেতন-ভাতা বাড়ানোর দিন থেকে পে-কমিশন ঘোষনা করার দাবি জানিয়েছেন জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রায় রমেশ চন্দ্র।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2005, 09:51 PM

Updated : 26 Apr 2022, 05:40 PM

তিনি বলেন, পে কমিশন গঠন করে কর্মচারিদের সাথে সরকার প্রতারণা করেছে। সর্বোচ্চ এবং সর্বনিু বেতনের ক্ষেত্রে সীমা হীন বৈষম্য রাখা হয়েছে বলে তিনি জানিয়েছেন।

এদিকে সচিবালয় কর্মকর্তা-কর্মচারি সংযুক্ত পরিষদের সভাপতি মো. নুরুল আলম, সাধারণ সম্পাদক মো. আবদুল মান্নান এত অল্প সময়ের মধ্যে ঘোষনাকৃত পে-কমিশন বাস্তবায়ন করার জন্য সংগঠনের পক্ষ থেকে প্রধানমন্ত্রী ও মন্ত্রী পরিষদের সকল সদস্যের অভিনন্দন জানিয়েছেন।

সচিবালয় পার্সোনাল অফিসার্স এসোসিয়েশনের পক্ষ থেকে সাধারণ সম্পাদক আব্দুল খালেক কর্মচারি নেতাদের সাথে অলোচনা অনুযায়ী পে-কমিশন ঘোষনা করায় সরকার অভিনন্দন জানিয়েছেন।

তৃতীয় শ্রেনী কর্মচারি ইউনিয়নের সভানেত্রী জাহানারা বেগম বলেন, নতুন পে কমিশন রিপোর্ট হাতে না পেয়ে কোনো কিছু মন্তব্য করা ঠিক হবেনা তবে সরকার ঘোষিত পে-কমিশনকে স্বাগত জানিয়েছেন তিনি।

বাংলাদেশ অডিট পরিষদের মহাসচিব মো. সাবুদ্দিন নতুন পে-স্কেলে বাজার দরের উর্দ্ধগতির দিক বিবেচনা করে সর্ব নিম্ম বেতন স্কেল বাড়ানোর দাবি জানিয়েছেন।