সরকার পরিকল্পনা মন্ত্রণালয়ের পরামর্শকদের জন্য অতিরিক্ত প্রায় ২ কোটি টাকা অনুমোদন করেছে
সরকারের ক্রয় সংক্রান্ত মন্ত্রিপরিষদ কমিটি রোববার প্রকিউরমেন্ট নীতি সংস্কার ও প্রশিক্ষণ কর্মসূচির পরামর্শকদের মেয়াদ বৃদ্ধি এবং তাদের অতিরিক্ত ব্যয় মেটাতে ১ দশমিক ৯৮ কোটি টাকা অনুমোদন করেছে।
অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমানের সভাপতিত্বে সভায় ২৮৬ দশমিক ৩৩ কোটি টাকা মুল্যের আরও পাঁচটি প্রস্তাব অনুমোদন করা হয়।
সভায় পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীণে প্রকিউরমেন্ট নীতি সংস্কার ও প্রশিক্ষণ কর্মসূচির পরামর্শকদের মেয়াদ আরও ৩ মাস ২৪ দিন বৃদ্ধির অনুমোদন করে। একই সঙ্গে অতিরিক্ত ব্যয় মেটাতে ১ দশমিক ৯৮ কোটি টাকা অনুমোদন করে।
ক্রয় সংক্রান্ত কমিটির আরও যে পাঁচটি প্রস্তাব অনুমোদন করেছে সেগুলো হলো- ১৯০ কোটি টাকার সড়ক ব্যবস্থাপনা ও উন্নয়ন প্রকল্পের জন্য পাঁচজন দরপত্র জমাদানকারি নির্বাচন এবং বাসিলায় ৪৮ দশমিক ৪৬ কোটি টাকার তৃতীয় বুড়িগঙ্গা সেতু নির্মাণ।
