এন্টারপ্রিনিয়ার্স বিজনেস এওয়ার্ড পেলেন দেশের ১৪ উদ্যোক্তা ও ব্যবসা প্রতিষ্ঠান
সফল ১৪জন উদ্যোক্তা ও ব্যবসা প্রতিষ্ঠানকে রোববার প্রদান করা হলো এন্টারপ্রিনিয়ার্স বিজনেস এওয়ার্ড।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদের ব্যুরো অব বিজনেস রিসার্চ এর উদ্যোগে নগরীর পাঁচলাইশে এক অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে এওয়ার্ড তুলে দেন।
সফল উদ্যোক্তা হিসেবে এওয়ার্ড পান কেহিনুর সিলিকেট ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান রাগীব আলী, পিএইচপি গ্রুপের চেয়ারম্যান সুফী মোহাম্মদ মিজানুর রহমান, মাল্টিমোড গ্রুপ অব কোম্পানিজ এর চেয়ারম্যান আবদুল আওয়াল মিন্টু, চয়েস গ্রুপের চেয়ারম্যান এসএম ফজলুল হক, সানোয়ার গ্রুপ অব কোম্পানিজের ব্যবস্থাপনা পরিচালক নুরুল ইসলাম বিএসসি, শ্রী কুন্ডেশ্বরী ঔষধালয়ের ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান ব্যবস্থাপনা পরিচালক প্রফুল্ল রঞ্জন সিনহা, জেনিটিকের চেয়ারম্যান এবং চট্টগ্রাম মহিলা উদ্যোক্তার সভাপতি মনোয়ারা হাকিম আলী, অটবী লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নিতুন কুন্ডু।
সফল ব্যবসা প্রতিষ্ঠান হিসেবে এওয়ার্ড বিজয়ী হয় এমএম ইস্পাহানী লি., বাংলা জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানী লি., এলিট পেইন্ট গ্রুপ অব কোম্পানিজ, ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ লি. এবং হোটেল আগ্রাবাদ।
