২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাণিজ্য সহজীকরণের মান নির্ধারণী সূচকের চূড়ান্ত খসড়াপত্র প্রকাশ

বিশ্ব বাণিজ্য সহজীকরণের উদ্দেশ্যে মান নির্ধারণী সূচকের চূড়ান্ত খসড়াপত্র প্রকাশ করেছে দি ওর্য়াল্ড কাস্টমস ওরগানাইজেশন (ডব্লিউসিও)। সন্ত্রাস এবং সব ধরনের অপরাধ থেকে বাণিজ্যকে নিরাপদ রাখার ব্যাপারেও এতে আলোকপাত করা হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2005, 04:32 PM

Updated : 26 Apr 2022, 05:39 PM

বাণিজ্য সহজীকরণের চূড়ান্ত খসড়াপত্রটি ডব্লিউসিও’র উচ্চ পর্যায়ের কমিটি অনুমোদন করেছে। এতে ১৭টি মান নির্ধারণী সূচকের কথা বলা হয়েছে।

খসড়াপত্রের মূল নীতিমালার মধ্যে রয়েছে যে কোনও ধরণের শিপমেন্টের ক্ষেত্রে অত্যাধুনিক ইলেকট্রনিক তথ্য ব্যবস্থা প্রতিষ্ঠা, সন্ত্রাস ও অন্য ধরণের নিরাপত্তা প্রতিরোধে ধারাবাহিক ঝুঁকি ব্যবস্থাপনা গড়ে তোলা এবং ব্যবসার জন্য শুল্ক সুবিধার ব্যবস্থা।

সিবিপি কমিশনার রবার্ট বোনার বলেন, বাণিজ্যের ওপর সন্ত্রাসী হামলা কোনও অবাস্তব ব্যাপার নয়। তিনি এক বিবৃতিতে উল্লেখ করেন, খসড়াপত্রটি বাস্তবায়িত হলে বাণিজ্যের সহজীকরণ ও নিরাপত্তা সুবিধা পাওয়া সম্ভব হবে।

মান নির্ধারণী সূচকের ওপর খসড়াপত্রটি ব্রাসেলসে এ বছরের ২৩-২৫জুন অনুষ্ঠেয় ডব্লিউসিও’র কাউন্সিল সভায় চূড়ান্ত অনুমোদন লাভ করবে বলে আশা করা যাচ্ছে।

আর্ন্তজাতিক শুল্ক কাঠামোয় বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতাকে বিবেচনা করে ডব্লিউসিও এর সদস্য রাষ্ট্রগুলো ও ব্যবসায়ী প্রতিনিধিদের সাথে আলাপ-আলোচনা করে মান নির্ধারণী সূচকের রূপরেখাটি চূড়ান্ত করেছে। রূপরেখাটি চূড়ান্ত করার পূর্বে বেশ কয়েকবার সংশোধন করা হয়।

আর্ন্তজাতিক সন্ত্রাসবাদের বিস্তারের পরিপ্রেক্ষিতে বিশ্ব বাণিজ্যের সরবরাহ ব্যবস্থাকে সুরক্ষিত করতেই এই রূপরেখাটি প্রণয়ন করা হয়েছে।

বাণিজ্যিক প্রক্রিয়ার নিরাপত্তা বিধানে পদক্ষেপ গ্রহণের ক্ষেত্রে এটি একটি কাঠামোবদ্ধ দিকনির্দেশনা হিসেবে কাজ করবে। সন্দেহাতীতভাবে রূপরেখাটি ব্যবসায়ীদের জন্য নতুন নতুন সুবিধার সৃষ্টি করবে বলে ডব্লিউসিও মনে করছে।

রূপরেখাটির বাস্তবায়ন প্রক্রিয়া পর্যবেক্ষণ করবে ডব্লিউসিও। সংস্থাটি এটি বাস্তবায়নে ক্ষেত্রবিশেষে সহায়তাও প্রদান করবে।