ট্রেড এ্যাক্ট ২০০৫ পাশে মার্কিন সিনেটরদের সমর্থন পেয়েছে বিজিএমইএ
মার্কিন কংগ্রেসে উত্থাপিত শুল্কমুক্ত বিল পাশে সভাপতি আনিসুল হকের নেতৃত্বে বিজিএমইএ প্রতিনিধি দলকে আস্বস্ত করেছেন মার্কিন সিনেটর ও কংগ্রেসম্যানরা।
ট্যারিফ রিলিফ এসিসটেন্স ফর ডেভেলপমেন্ট ইকোনোমিকস এ্যাক্ট ২০০৫ বিলটি মার্কিন হাউজ অব রিপ্রেজেনটেটিভ এ পাশের অপেক্ষায় রয়েছে। মার্কিন সিনেটর জন ম্যাককেইন এই ট্রেড এ্যাক্ট ২০০৫ বিলটির কো স্পন্সর হওয়ার ঘোষনা দিয়েছেন। ব্রিজিত নামে ম্যাককেইন এর একটি ১৩ বছরের বাংলাদেশী পালিত কন্যা রয়েছে। তিনি বাংলাদেশ সফরে আসবেন বলে আস্বস্ত করেছেন প্রতিনিধি দলকে।
কংগ্রেসম্যান জিম কোলবে এবং কংগ্রেসম্যান জোসেফ ক্রোলি গত ১৭ ফেব্র“য়ারি মার্কিন কংগ্রেসে এই বিলটি উত্থাপন করেন।
যুক্তরাষ্ট্রে সফররত বিজিএমইএ প্রতিনিধি দলের সাথে গ্রামীন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ডঃ মুহাম্মদ ইউনুসও ছিলেন। প্রতিনিধি দলটি শুল্কমুক্ত বিল পাশে সমর্থন প্রদানের অনুরোধ নিয়ে ২৭ এবং ২৮ এপ্রিল দুই দিনের সফরে যুক্তরাষ্ট্রে অবস্থান করেছে।
ডঃ ইউনুসসহ বিজিএমইএ প্রতিনিধি দলটি সিনেটর হিলারী ক্লিনটন, সিনেটর রিচার্ড ডারবিন এর সাথে দেখা করেন। সিনেটর হিলারী ক্লিনটন এই বিল পাশের ব্যাপারে বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার অঙ্গীকার করেন।
ট্রেড এ্যাক্ট ২০০৫ পাশ হলে বাংলাদেশসহ এশিয়ার ১৪ টি দেশের গার্মেন্টস শিল্প শুল্কমুক্ত ভাবে মার্কিন বাজারে প্রবেশ করতে পারবে।
