২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ড. সালেহ উদ্দিন আহমেদ বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্ণর

সরকার বাংলাদেশ পল্লী কর্ম সহায়ক ফাউণ্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ড. সালেহ উদ্দিন আহমেদকে বাংলাদেশ ব্যাংকের পরবর্তী গভর্ণর হিসেবে নিয়োগ দিয়েছে। বৃহস্পতিবার এক সরকারি ঘোষণায় এ কথা জানানো হয়।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2005, 08:56 PM

Updated : 26 Apr 2022, 05:36 PM

সালেহ উদ্দিনকে পরবর্তী চার বছরের জন্য চুক্তি ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। মে মাসের ২ তারিখ থেকে তার নিয়োগ কার্যকর হবে।

তিনি বাংলাদেশ ব্যাংকের নবম গভর্ণর হিসেবে যোগ দেবেন।

সালেহ উদ্দিন বর্তমান গভর্ণর ড. ফকরুদ্দিনের স্থলাভিষিক্ত হবেন।

গভর্ণর হিসেবে এপ্রিলের ৩০ তারিখে ড. ফকরুদ্দিনের মেয়াদ শেষ হবে। তিনি ২০০১ সালে গভর্ণর হিসেবে কাজে যোগ দিয়েছিলেন।