২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রিমিয়ার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে এক বছরের জন্য অব্যাহতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক

একাউন্ট খোলা নিয়ে জালিয়াতি করার দায়ে বাংলাদেশ ব্যাংক বৃহস্পতিবার প্রিমিয়ার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী আব্দুল মজিদকে এক বছরের জন্য অব্যাহতি দিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2005, 07:33 PM

Updated : 26 Apr 2022, 05:36 PM

বিভিন্ন সূত্রে জানা যায়, স্থায়ী কমিটির সুপারিশক্রমে বাংলাদেশ ব্যাংক ১৯৯১ সালের কোম্পানি আইনের ৪৬ ধারা অনুযায়ী অব্যাহতির এ আদেশ প্রদান করে।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা যায়, আদেশপত্র ইস্যু করার পর থেকেই তা কার্যকর হবে।

তবে কাজী আব্দুল মজিদ ওই একই আইনের ৪৮ধারা মোতাবেক বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের নিকট এ আদেশের ব্যাপারে আপিল করতে পারবেন।

এর আগে বাংলাদেশ ব্যাংকের এক তদন্তে প্রিমিয়ার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের দুর্নীতি ধরা পড়ে। নীতি ভঙ্গ করে হাজার হাজার জাল বেনেফিশিয়ারি একাউন্ট খোলে তার ব্যাংক।

তদন্ত প্রতিবেদনের ওপর ভিত্তি করে বাংলাদেশ ব্যাংক ১৩ মার্চ প্রিমিয়ার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বরাবর কারণ দর্শানোর নির্দেশ পাঠায়।

বেনেফিশিয়ারি একাউন্ট খোলা সংক্রান্ত নিয়ম ভঙ্গ করার কারণে এ বছরের ১২ ফেব্র“য়ারি সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন প্রিমিয়ার ব্যাংকের আইপিও প্রত্যাহার করে নেয়।