২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ ব্যাংক সিঙ্গেল বরোয়ার এক্সপোজার ও টার্ম লোন কমানোর সময়সীমা বাড়িয়েছে

বাংলাদেশ ব্যাংক বুধবার প্রত্যক তফশীলি ব্যাংকের ব্যক্তি খাতে সর্বোচ্চ ঋণ প্রদান মাত্রা সীমা ও টার্ম লোন কমিয়ে আনার সময়সীমা বাড়িয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2005, 08:48 PM

Updated : 26 Apr 2022, 05:36 PM

বাংলাদেশ ব্যাংকের এক সার্কুলারে বলা হয়, এখন থেকে প্রত্যেক তফশীলি ব্যাংকের জন্য সিঙ্গেল বরোয়ার এক্সপোজার কমিয়ে আনার সময়সীমা হবে ডিসেম্বর ২০০৫ এবং  টার্ম লোন কমিয়ে আনার সময়সীমা নির্ধারণ করা হয়েছে ২০০৬ সালের মধ্যে।

এর আগে কেন্দ্রীয় ব্যাংক প্রত্যক তফশীলি ব্যাংককে সিঙ্গেল বরোয়ার এক্সপোজার আগামী ২০০৫ সালের জুন মাসের মধ্যে ৫০ থেকে ৩৫ শতাংশ এবং জুন ২০০৬ সালের মধ্যে টার্ম লোন কমিয়ে আনার নির্দেশ দেয়।