২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সম্পদের সুষ্ঠু ব্যবহারে অর্থমন্ত্রীর প্রতি সম্পাদকদের আহ্বান

প্রিন্ট ও ইলেকট্রনিক সংবাদ মাধ্যমের সম্পাদকরা রোববার অর্থমন্ত্রীর প্রতি সম্পদের সুষ্ঠু ব্যবহারের আহ্বান জানান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2005, 09:26 PM

Updated : 26 Apr 2022, 05:35 PM

অন্যদিকে, সাইফুর রহমান সম্পাদকদের প্রতি তাদের লেখনির মাধ্যমে দুর্নীতি ও সম্পদের অপব্যবহারের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান।

আগামী বাজেট পরিকল্পনা নিয়ে মন্ত্রী সচিবালয়ে সম্পাদকদের সাথে মতবিনিময় করেন।

এসময় ফিনান্সিয়াল দৈনিক এক্সপ্রেসের সম্পাদক মোয়াজ্জেম হোসেন বলেন, উন্নয়নের জন্য সম্পদের সুষ্ঠু ব্যবহার অত্যাবশ্যকীয়।

জাতীয় প্রেসক্লাবের সভাপতি ও নিউজ টুডে’র সম্পাদক রিয়াজ উদ্দিন আহমেদ বলেন, স্বাস্থ্য ও শিক্ষা মন্ত্রণালয়ের প্রায় ৫০ ভাগ বরাদ্দ নিয়মিতভাবে অপচয় হচ্ছে।

তিনি বলেন, দুর্নীতি ও অর্থনৈতিক অনিয়মের জন্য প্রশাসনে দলীয়করণও দায়ি।

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান বলেন, সুশাসন নিশ্চিত এবং ও অর্থনীতির অপচয় রোধ করতে না পারলে বর্তমান অর্থনৈতিক প্রবৃদ্ধি রক্ষা করা যাবে না। অর্থনৈতিক প্রবৃদ্ধি রক্ষায় যথাযথ ভূমিকা পালনে তিনি সংবাদপত্র ও ইলেকট্রনিক মাধ্যমের সম্পাদকদের প্রতি আহ্বান জানান।

সম্পাদকরা বলেন, বেকার সমস্যার সুষ্ঠু সমাধান করতে হবে। অন্যদিকে নিত্য প্রয়োজনীয় দ্রব্য মুল্যের ঊর্ধ্বগতি দিন দিন অসহনীয় হয়ে উঠছে।