২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদা জিয়ার শাসনামলে বাংলাদেশ একটি দুর্নীতিগ্রস্ত দেশে পরিণত হয়েছে: জয়

বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় রোববার বলেছেন, বর্তমান প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শাসনামলে বাংলাদেশ দুর্নীতিগ্রস্ত দেশে পরিণত হয়েছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2005, 07:50 PM

Updated : 26 Apr 2022, 05:35 PM

যমুনা সেতুর পশ্চিম পাশে সিরাজগঞ্জ রোড গোল চক্করে জনসভা চলাকালে সাংবাদিকদের সাথে আলাপকালে জয় বলেন, আওয়ামী লীগের শাসনামলে সন্ত্রাস প্রায় শূণ্যের কোঠায় এসে পৌঁছেছিল।

তিনি রাজনীতির সাথে জড়িত হবেন কিনা এ প্রশ্নের জবাবে বলেন, আমি এই দেশের মানুষকে শ্রদ্ধা করি ও ভালবাসি। তবে এই মূহুর্তে রাজনীতির সাথে সম্পৃক্ত হওয়ার কোনও ইচ্ছা নেই বলে তিনি জানান।