২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাইফুর রহমান এনবিআরের গবেষণা রির্পোট নিয়ে আলোচনায় বসবেন

কিভাবে রাজস্ব সংগ্রহ বৃদ্ধি করা যায় তা নিয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তাদের সাথে রোববার অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমান আলোচনায় বসবেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2005, 08:15 PM

Updated : 26 Apr 2022, 05:33 PM

সুত্র জানায়, আলোচনায় চলতি অর্থ বছরে রাজস্ব সংগ্রহে ব্যাপক ঘাটতির কারণ নিয়ে জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃপক্ষ একটি গবেষণা প্রতিবেদন উপস্থাপন করবে।

সূত্র আরও জানায়, সরকারের রাজস্ব আয় কিভাবে বাড়ানো যায় তা নিয়ে আলোচনা সভায় অর্থমন্ত্রী এনবিআর কর্মকর্তাদের কাছে বিভিন্ন সুপারিশ তুলে ধরবেন।

অন্যদিকে, আমদানিকৃত অনেক পণ্যের শুল্ক ‘শুন্য’ থাকার কারণে রাজস্ব আয় কম হচ্ছে বলে বোর্ডের প্রতিবেদনে জানানো হয়েছে।

প্রতিবেদনে কাষ্টমস এবং ট্যাক্স ডিউটি কাঠামোর পরিবর্তনেরও প্রস্তাব করা হয়েছে বলে সূত্র জানায়।

চলতি অর্থ বছরের প্রথম আট মাসে সরকার নির্ধারিত লক্ষ্যের চেয়ে প্রায় ৪ হাজার কোটি টাকা কম রাজস্ব সংগৃহীত হয়েছে বলে সূত্র জানায়।