২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেক্সিমকো গ্র“পের প্রচার কাজের জন্য ইম্প্যাক্ট পিআরের সঙ্গে চুক্তি স্বাক্ষর

দেশের বৃহত্তম শিল্প গ্র“প বেক্সিমকো লিঃ তাদের প্রচার ও গনসংযোগ বিষয়ক কাজের জন্য ইম্প্যাক্ট পিআরের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2005, 06:57 PM

Updated : 26 Apr 2022, 05:32 PM

মঙ্গলবার ঢাকায় বেক্সিমকোর কর্পোরেট হাউজে এ সংক্রান্ত চুক্তিপত্রে স্বাক্ষর করেন বেক্সিমকো গ্র“পের অর্থ ও কর্পোরেট এফেয়ার্স পরিচালক ও কে চৌধুরী এবং ইম্প্যাক্ট পিআরের প্রধান নির্বাহী এম শামসুর রহমান।

চুক্তি স্বাক্ষরকালে বেক্সিমকো গ্র“পের ডেপুটি চেয়ারম্যান সালমান এফ রহমান এবং ইম্প্যাক্ট পিআরের চেয়ারম্যান আফতাব উল ইসলাম উপস্থিত ছিলেন।

চুক্তি অনুযায়ী ইম্প্যাক্ট পিআর বেক্সিমকো গ্র“পের সংবাদ ও যে কোন ধরণের তথ্যাদি সংবাদ মাধ্যমকে সরবরাহ করবে। বেক্সিমকো গ্র“প সম্পর্কিত সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের চাহিদা মত কোম্পানির তথ্যাদি ও যে কোন জিজ্ঞাসার উত্তর ২৪ ঘন্টার মধ্যে জানিয়ে দেবে। ফলে, এখন থেকে বেক্সিমকো গ্র“প সম্পর্কিত যে কোন তথ্য জানা সাংবাদিকদের জন্য সহজ হলো।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ইম্প্যাক্ট পিআরের প্রধান নির্বাহী শামসুর রহমান বলেন, দেশের দ্রুত বিকাশমান বাণিজ্য ক্ষেত্রে নিজস্ব অভিজ্ঞতা ও দক্ষতার সমন্বয়ে ইম্প্যাক্ট পিআর কর্পোরেট গ্রাহকদের সেবা প্রদান করে যাচ্ছে। তিনি আরো বলেন, সাংবাদিকতা এবং জনসংযোগ বিষয়ক অভিজ্ঞতার আলোকে ইম্প্যাক্ট প্রতিষ্ঠিত হলেও এর গ্রাহকদের বিভিন্ন বিষয়ে পরামর্শ প্রদানের মাধ্যমে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছুতে সহায়তা করার অঙ্গীকার করছে।