দেশের সার্ভিস সেক্টরে বিদেশি বিনিয়োগ উৎসাহিত করার আগে জাতীয় ঐকমত্যে পৌঁছার ওপর গুরুত্ব আরোপ করেছেন বক্তারা
বিদেশি বিনিয়োগের জন্য সেবাখাতের উদারীকরণের আবেদনকে জাতীয়তা বিরোধী বলে চিহ্নিত করে সোমবার এক গোলটেবিল বৈঠকে বক্তারা এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার আগে জাতীয় ঐকমত্যে পৌঁছার ওপর গুরুত্ব আরোপ করেন।
অ্যাকশন এইডের সাথে যৌথভাবে দি অ্যালায়েন্স অব ফুড সভরেইনটি ক্যাম্পেইন (এএফসি), জাগ্রত যুবসংঘ (জেএসএস) এবং কর্মজীবী নারী জাতীয় প্রেসক্লাবে এ বৈঠকের আয়োজন করে।
অন্যান্যের মধ্যে সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহম্মেদ, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি হাসানুল হক ইনু, বাংলাদেশ ইকোনোমিক এসোসিয়েশন (বিইএ) সভাপতি ড. কাজী খলিকুজ্জামান, অ্যাকশন এইডের কান্ট্রি ডিরেক্টর নাসরিন হক, অ্যাকশন এইডের কর্মকর্তা জিয়াউল হক মুক্তা এবং ব্যবসায়ী প্রতিনিধিরা এ বৈঠকে বক্তব্য রাখেন।
বিশ্ববাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) জেনারেল এগ্রিমেন্ট অন ট্রেড ইন সার্ভিসের (গ্যাটস) অধীনে মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, নরওয়ে, মালয়েশিয়া, হংকং, দ. কোরিয়া, সিঙ্গাপুর ও শ্রীলঙ্কা বাংলাদেশের সার্ভিস সেক্টরে তাদের প্রবেশের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে।
গ্যাটস এর আওতায় বাংলাদেশে সার্ভিস সেক্টরে অধিকাংশ দেশই তাদের পুরো বাজার নিয়ে অনুপ্রবেশ করতে চায়, জাতীয় ট্রিটমেন্ট এবং তাদের নাগরিকদের নিয়োগ দিতে চায়।
গ্যাটসের অধীনে এরকম ১২ সেক্টর সনাক্ত করা হয়েছে। দেশগুলো দশটি সেক্টরের উদারীকরণের আহ্বান জানিয়েছে। এগুলোর মধ্যে রয়েছে যোগাযোগ, পরিবেশন, পরিবেশ, পরিবহন, অর্থ, পর্যটন ও ভ্রমণ সংক্রান্ত সেক্টর।
বিশ্ববাণিজ্য সংস্থার বেঁধে দেওয়া সময়সীমা অনুযায়ী এ বছরের মে মাসের মধ্যেই বাংলাদেশকে এ ব্যাপারে সম্মত হতে হবে।
গোটটেবিল বৈঠকে জানানো হয়, বর্তমানে জাতীয় আয়ের ৪৯ দশমিক ৩৭ শতাংশ আসছে সেবাখাত থেকে এবং দেশের ২৯ দশমিক ৪০ শতাংশ চাকুরি সরবরাহ করছে এ সেবাখাত। একবার যদি দেশের সার্ভিস সেক্টরে তাদের প্রবেশ করতে দেওয়া হয় তবে সরকার আর বহুজাতিক কর্পোরেশন বিজনেসকে নিয়ন্ত্রণ করতে পারবে না এবং এতে করে বেকারত্বের সৃষ্টি হবে।
বক্তারা বলেন, এ উদ্দেশ্যে যে কোনও সম্মতি হবে বাংলাদেশের জন্য ক্ষতিকর। তাদের প্রবেশের কারণে আমাদের ভোক্তাদের ওপর প্রভাব পড়বে এবং প্রভাব পড়বে আমাদের স্থানীয় উৎপাদনকারীদের ওপর।
পরিণতি সম্পর্কে তিনি বলেন, দেশের লোকদের জন্য এতে করে কোনও চাকরির সুযোগ তৈরি হবে না কারণ দেশগুলো চাকরি দেওয়ার জন্য তাদের নাগরিকদের নিয়ে আসবে। গ্যাটস এর সার্বিক ফল সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে গিয়ে সাবেক বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহম্মেদ বলেন, যেহেতু এটা জাতীয় স্বার্থের বিষয় তাই জাতীয় ঐকমত্য ব্যতিরেকে কোনও খাতই তাদের জন্য খুলে দেওয়া ঠিক হবে না।
হাসানুল হক ইনু বলেন, এই ইস্যুটি নিয়ে আলোচনা হতে পারে যদি অনুন্নত দেশগুলোর বিষয়ে যে ইস্যুটি বিদ্যমান আছে তার নিরশন করে। কোনও সিদ্ধান্তে যাওয়ার আগে বক্তারা গ্যাটসের সার্বিক প্রভাব সম্পর্কে পুরোপুরি ধারণা লাভের ওপর গুরুত্ব আরোপ করেন। এছাড়া, ২০০৫ সালের ডিসেম্বরে হংকংয়ে মন্ত্রী পর্যায়ের যে বৈঠক অনুষ্ঠিত হবে সেখানেও এ বিষয়টি উপস্থাপন করা উচিত বলে বক্তারা অভিমত ব্যক্ত করেন।
