স্যাম লিওং'র সিঙ্গাপুর এয়ারলাইন্সের পাচক প্যানেলে যোগদান
সিঙ্গাপুরের রন্ধন ব্যক্তিত্ব স্যাম লিওং সিঙ্গাপুর এয়ারলাইন্সের আন্তর্জাতিক পাচক প্যানেলে (আইসিপি) যোগদান করেছেন।
লিওং টাং লক গ্র“প অব রেস্টুরেন্টের পরিচালক। সিঙ্গাপুরের এই নামকরা রেস্টুরেন্টে আধুনিক চাইনিজ খাবারও রান্না করা হয়।
সিঙ্গাপুরের এই হোটেলটির চাইনিজ খাবারের চারটি সেশনেই দেখাশোনা করেন লিওং। লিওংয়ের হাতের ছোয়ায় থাকবে পশ্চিমা সুগন্ধি খাবার, বিভিন্ন চাইনিজ ডিশ, এশিয়ান খাবার এবং সিঙ্গাপুরের এতিহ্যবাহী খাবার।
রন্ধন শৈলীর কারণেই লিওং এ পর্যন্ত জিতেছেন অনেক পুরস্কার। এগুলোর মধ্যে ২০০১, ২০০২ ও ২০০৪ সালে তিনি ‘গার্মেট সামিট’ পুরস্কার জিতেছেন।
এছাড়া লিওং বেশ কয়েকটি রন্ধন ইভেন্টে অতিথি পাচক হিসেবে যোগ দেন। ওলফ গ্যাং এবং লসএঞ্জেলস খাদ্য উৎসবে তিনি অতিথি পাচক হিসেবে উপস্থিত ছিলেন।
সিঙ্গাপুর এয়ারলাইন্সের সকল শ্রেনীর এবং সকল রুটের আন্তর্জাতিক রন্ধন প্যানেলের আট পাচকের সাথে যোগ দিলেন লিওং। এয়ারলাইন্সের আরও যে আট পাচক রয়েছেন তারা হলেন সতিশ অরোরা (ভারত), জর্জ ব্ল্যাঙ্ক (জার্মান), ম্যাথ্যু মোরান (অস্ট্রেলিয়া), ইশুহিরো মোরাতা (জাপান), ন্যান্সি ওকেস (সানফ্রান্সিসকো,যুক্তরাষ্ট্র), আলফ্রেড প্রোটেল (নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র), গর্ডন র্যামসে (ইউকে) এবং ইয়াং কুন ইয়াট (হংকং)।
