২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এপিআই পার্ক স্থাপনের দাবি জানিয়েছে চট্টগ্রাম চেম্বার

আগামী অর্থ বছরের (২০০৫-০৬) বাজেটে এ্যাকটিভ ফার্মাসিউটিক্যালস ইনগ্রেডিয়েন্ট (এপিআই) পার্কের জন্য অর্থ বরাদ্দের দাবি জানিয়েছে চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ (সিসিসিআই)।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2005, 04:01 PM

Updated : 26 Apr 2022, 05:31 PM

সম্প্রতি আগামী অর্থ বছরের বাজেটের ব্যাপারে সিসিসিআই যে ৩৭ দফা সুপারিশ পেশ করেছে তাতে এপিআই পার্ক স্থাপনের ব্যাপারে বিশেষ জোর দেওয়া হয়েছে।

সিসিসিআই সূত্র জানায়, দেশের ওষুধ শিল্প দ্রুত বিকাশ লাভ করছে। বিদেশে  বাংলাদেশের ওষুধের চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। কিন্তু এই শিল্পের সব কাচামাল বর্তমানে আমদানি করতে হচ্ছে।

সূত্র আরও জানায়, বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) পাবলিক হেলথ এগ্রিমেন্ট অনুযায়ী ২০১৬ সাল থেকে বাংলাদেশ পেটেন্ট ওষুধ উৎপাদন ও রপ্তানি করতে পারবে।  তখন ওষুধ শিল্পের কাঁচামালের অবাধ আমদানির সুযোগ থাকবেনা।

পেটেন্ট ওষুধ উৎপাদন ও রপ্তানির ক্ষেত্রে ডব্লিউটিও প্রদত্ত সুবিধা কাজে লাগানোর জন্য সিসিসিআই চট্টগ্রামে এপিআই পার্ক স্থাপনের উদ্যোগ গ্রহণের জন্য সরকারের প্রতি আহবান জানিয়েছে।