২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মার্কিন বাজারে চীনের পণ্য নিয়ন্ত্রণ বাংলাদেশের জন্য ইতিবাচক

মার্কিন বাজারে চীনের বেশ কিছু পণ্য বিশেষ করে পোষাক আমদানি নিয়ন্ত্রণ করার বিষয়টিকে বাংলাদেশের রপ্তানিকারক এবং অর্থনীতিবিদরা একটি ইতিবাচক দিক হিসেবে দেখছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2005, 08:48 PM

Updated : 26 Apr 2022, 05:31 PM

অন্যদিকে ইউরোপিয় ইউনিয়নও চীন থেকে তৈরি পোশাক আমদানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করার চিন্তা ভাবনা করছে।

এ ব্যাপারে অর্থনীতিবিদ ড. আতিউর রহমান বলেন, এ ব্যাপারটি বাংলাদেশের জন্য একটি ভাল দিক। বাংলাদেশের গার্মেন্ট রপ্তানি বাড়বে এবং আমাদের মার্কিন বাজার বি¯তৃত হওয়ার এটাই একটা সুযোগ।

আতিউর আরও বলেন, এ্যপারেলস রপ্তানিতে চীনই আমাদের অন্যতম প্রতিযোগী।

মার্কিন বাণিজ্য দপ্তর গত ৪ এপ্রিল জানায়, টেক্সটাইল চুক্তি বাস্তবায়নকারী কমিটি মার্কিন বাজার থেকে চীনের পণ্যগুলো নিয়ন্ত্রণের ব্যাপারে প্রক্রিয়া শুরু করেছে।

বিশ্ব বাণিজ্য সংস্থায় চীনের প্রবেশাধিকার চুক্তির অধীনে সেফগার্ড এ্যাকশনের প্রথম পদক্ষেপ হিসেবে এ উদ্যোগ নেয়া হচ্ছে।

চীনা নিট-শার্ট, ব্লাউজ, ট্রাউজার এবং আণ্ডার ওয়ার রপ্তানি নিয়ন্ত্রণের ব্যাপারে পর্যালোচনা করা হচ্ছে।

বাংলাদেশ নিটওয়ার প্রস্তুতকারক ও রপ্তানিকারকদের সংগঠন বিকেএমইএ সভাপতি ফজলুল হক বলেন, এটা বাংলাদেশের গার্মেন্টস খাতের জন্য একটা ইতিবাচক দিক।

যদি যুক্তরাষ্ট্র চীনের ওই পন্যগুলো আমদানির ওপর নিয়ন্ত্রণ আরোপ করে তাহলে আমাদের পোষাক শিল্পকে সহায়তা করবে।

সেফগার্ড এ্যাকশন শুরু করার ব্যাপারে মার্কিন বাণিজ্যমন্ত্রী কার্লোস গুইতিরেজ বলেন, এ সিদ্ধান্ত মার্কিন বাজারে চীনের পণ্য নিয়ন্ত্রণে আমাদের প্রথম পদক্ষেপ।

এই প্রক্রিয়া শেষ করতে আরও ৯০ দিন লেগে যাবে।

মার্কিন বাজারে বাংলাদেশ সর্বমোট দুই শতাংশ পোষাক রপ্তানি করে থাকে।

বিজিএমইএ পরিচালক টিপু মুন্সী বলেন, বাণিজ্য নিয়ন্ত্রণের কারণে যদি মার্কিন বাজারে বাংলাদেশের পোষাক রপ্তানির পরিমাণ দুই শতাংশ থেকে তিন শতাংশে উন্নীত হয় তাহলে তা আমাদের জন্য লাভজনক ফলাফল বয়ে আনবে।

ট্রাউজার রপ্তানিতে চীন আমাদের অন্যতম প্রতিযোগী।

তবে আতিউর আরও বলেন, আমরা  যদি ব্যাবসা না বাড়াতে পারি তাহলে আমাদের কোনও আশা নেই।

ইইউ এবং মার্কিন বাজারে গত ২০০২-০৩ সালে বাংলাদেশের রপ্তানি আয় ছিল চার হাজার পাঁচশ’ ১২ দশমিক নয় মিলিয়ন মার্কিন ডলার । এই আয় ২০০৩-০৪ সালে বেড়ে দাঁড়ায়  পাঁচ হাজার ছয়শ ৮৬ দশমিক নয় মিলিয়ন মার্কিন ডলার।