চাঁদপুর পৌরসভার এক তৃতীয়াংশ লোক হোল্ডিং ট্যাক্স দেয় না
চাঁদপুর পৌরসভার এক তৃতীয়াংশ বাসিন্দা হোল্ডিং ট্যাক্স দেয় না। পৌর চেয়ারম্যান মোঃ শফিকুর রহমান ভূঁইয়া মঙ্গলবার ২০০৫-২০০৬ অর্থবছরের বাজেট ঘোষণা করতে গিয়ে এ তথ্য জানান।
তিনি জানান, বর্তমানে পৌরসভার মোট লোকসংখ্যা প্রায় দেড় লাখ। এর মধ্যে পৌরসভার তালিকাভুক্ত হোল্ডিং সংখ্যা প্রায় সাড়ে ১২ হাজার। এরা হোল্ডিং ট্যাক্সের আওতাভুক্ত।
তিনি আরও বলেন, তালিকার বাইরেও রয়েছে আরও কয়েক হাজার। এদের সিংহভাগ রেলওয়ের জায়গায় বসবাস করে। এ কারণে পৌরসভা এদের হোল্ডিং ট্যাক্সের আওতায় আনতে পারছে না।
