২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গার্মেন্টস শিল্পের নিরাপত্তা ও সহযেগিতায় সরকারের আশ্বাস

রপ্তানীমুখী গার্মেন্টস ফ্যাক্টরির প্রবাহমান বাণিজ্যিক কর্মকান্ড নিশ্চিত ও শ্রমিকদের নিরাপত্তার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার দেশে এই খাতে সর্বোচ্চ সহযোগিতা প্রদানের ঘোষণা দেয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2005, 06:31 PM

Updated : 26 Apr 2022, 05:34 PM

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতাগুলোর মধ্যে রয়েছে বিভিন্ন জেলায় চাঁদাবাজি রোধ ও ঝুট সংগ্রহে বিধিনিষেধ আরোপের জন্য পুলিশের একটি সেল গঠন, মহাসড়ক গুলোতে কাঁচামাল বোঝাই ট্রাকে ছিনতাই রোধে উচ্চ ক্ষমতাসম্পন্ন পুলিশ টিম  নিযুক্ত এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ক্ষমতা বৃদ্ধি করা।

প্রতি মাসের ৫ থেকে ১৫ তারিখের মধ্যে গার্মেন্টস কর্মচারিরা যাতে তাদের বেতন নিয়ে নিরাপদে ঘরে পৌঁছাতে পারে সেজন্য পুলিশ টিম ফ্যাক্টরি এলাকায় টহল দেবে। কোন অপ্যত্যাশিত ঘটনার জন্য স্থানীয় থানার ওসি দায় দায়িত্ব বহন করবেন।

মঙ্গলবার কাওরান বাজারস্থ বিজিএমইএ’র সভাকক্ষে আইন শৃঙ্খলা বিষয়ক ডায়ালোগে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুতফুজ্জামান বাবর এই পদক্ষেপগুলোর কথা ঘোষণা দেন।

প্রতিমন্ত্রী বলেন, এই পদক্ষেপগুলো নেয়া হয়েছে বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে সম্ভাব্য সকল সুবিধা দেয়ার জন্য সরকারের  অগ্রাধিকার ও অঙ্গিকারের প্রেক্ষিতে।

তিনি আরও বলেন, ফ্যাক্টরি এলাকায় অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলা ও অবৈধ ঝুট সংগ্রহকারীদের প্রতিহত করতে পুলিশের একটি বিশেষ সেল বিজিএমইএকে সহযোগিতা করতে প্রতিটি জেলায় নিয়জিত থাকবে। শিঘ্রই দেশের ৪০০ কিলোমিটার মহাসড়ক কভার করতে ৭২ টি পুলিশ ষ্টেশন স্থাপন করা হবে।

চট্টগ্রাম থেকে আগত রপ্তানিকারকরা জানান, বর্তমানে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের আওতায় ৪৭০০ সদস্য নিয়োজিত রয়েছে যেখানে ছয় লাখ কর্মচারী ৬৫০টি ফ্যাক্টরীতে কর্মরত রয়েছ্।ে

সভায় প্রতিমন্ত্রী সরকারের পাশাপাশি সহযোগিতার জন্য  ফ্যাক্টরির মালিকদের প্রতি আহবান জানান।

প্রতিমন্ত্রীর আহবানের প্রেক্ষিতে বিজিএমইএ সরকারকে ধন্যবাদ জানান এবং সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

সভায় ইন্সপেক্টর জেনারেল হাদিসুদ্দিন আহমেদ, অতিরিক্ত আই জিপি মো. আব্দুল কাইয়ুম, র‌্যাবের পরিচালক মো. আনোয়ারুল ইকবাল, আনসারের মহাপরিচালক মেজর জেনারেল এম আকবর, বিডিআর’র মহাপরিচালক মো. জাহাঙ্গির আলম চৌধুরী এবং বিজিএমইএ’র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।