এলসিতে ভুল তথ্য দিয়ে ভারত থেকে প্রচুর পরিমান পণ্য বাংলাদেশে প্রবেশ করছে
কর এড়াতে লেটার অব ক্রেডিটে ভুল তথ্য প্রদান করে প্রচুর পরিমান আমদানি পণ্য ভারত থেকে প্রতিদিন বাংলাদেশে প্রবেশ করছে।
বিডিনিউজকে সাক্ষাতকারে জাতীয় রাজস্ব বোর্ডের এক কর্মকর্তা জানান, এ সংক্রান্ত কাস্টমস আইন থাকলেও তা প্রয়োগে আইনগত সীমাবদ্ধতার কারণে কাস্টমস ডিপার্টপেন্ট নিরুপায়।
বিভিন্ন সূত্রে জানা গেছে কাস্টমস ডিপার্টমেন্টের এক শ্রেনীর কর্মকর্তা ও সি এন্ড এফ এজেন্টদের যোগসাজশে আমদানিকারকরা অবৈধভাবে অতিরিক্ত পণ্য আমদানি করছে।
অথছ এলসিতে অপেক্ষাকৃত কম পরিমান পণ্যের সংখ্যা উল্লেখ করা হয়।
যদিও সাম্প্রতিক সময়ে বেনাপোলের কাস্টমস ডিপার্টমেন্ট ভারত থেকে আমদানিকৃত বেশ কিছু অবৈধ পণ্য জব্দ করেছিল কিন্তু সংশ্লিষ্ট আমদানিকারকদের আইনি পদক্ষেপের মধ্যে আনা যায়নি। এক শ্রেনীর কাস্টমস কর্মকর্তা ও আমদানিকারকদের মধ্যে সিন্ডিকেট গড়ে উঠেছে।
এক প্রশ্নের জবাবে জাতীয় রাজস্ব বোর্ডের ওই উচ্চপদস্থ কর্মকর্তা জানান, তারা এ ধরনের অবৈধ আমদানি সম্পর্কে অবগত। তিনি বলেন, শুধু কাস্টমস আইন প্রয়োগ করে এ ধরনের দুর্র্নীতি রোধ করা যাবে না।
আইনভঙ্গকারীদের যাতে আইনি প্রক্রিয়ার মধ্যে আনা যায় তার ব্যবস্থা করার ওপর গুরুত্বারোপ করেন তিনি। এ ধরনের অপতৎপরতা বন্ধে সরকার আইন প্রয়োগের চিন্তা-ভাবনা করছে।
