বাংলাদেশ নেপালে বিনিয়োগ করতে আগ্রহী
বাংলাদেশ নেপালে মেডিকেল কলেজ এবং ফার্মাসিউটিক্যাল অবকাঠামো স্থাপনে বিনিয়োগে করতে আগ্রহী বলে জানিয়েছেন নেপালে বাংলাদেশের রাস্ট্রদূত এম হুমায়ুন কবির।
ঢাকায় বুধবার দু দিনের সচিব পর্যায়ের বাণিজ্যিক বৈঠক শুরুর প্রাক্কালে হুমায়ুন কবির বলেন, বাংলাদেশ নেপালে মেডিকেল কলেজ নির্মান, ফার্মাসিউটিক্যাল অবকাঠামো, সার ও পর্যটন ক্ষেত্রে বিনিয়োগ করতে পারে।
তিনি আরও বলেন, বাংলাদেশ নেপালের গার্মেন্টস ও ব্যাংকিং ক্ষেত্রে বিনিয়োগ করছে। বর্তমানে বাংলাদেশ ও নেপাল অর্থনৈতিক বিষয়গুলোকে বেশী গুরুত্ব দিচ্ছে।
তিনি আরও জানান, আমরা অর্থনৈতিক সম্পর্ককে জোরদার করার চেষ্টা করছি এবং এজন্য এটি একটি বিশেষ সভা। তিনি জানান যে, নেপালের ফেডারেশন অব নেপালিজ চেম্বার আব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের (এফএনসিসিআই) দু সদস্য বিশিষ্ট প্রতিনিধি দল ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার আব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সাথে বৈঠক শেষে গত ১৮ এপ্রিল সোমবার ঢাকা ত্যাগ করেছেন। এফএনসিসিআই ও এফবিসিসিআই সংগঠন দুটি গুরুত্বপূর্ন অর্থনৈতিক ইস্যু নিয়ে আলোচনা করেছে এবং সচিব পর্যায়ের বৈঠকের জন্য বিভিন্ন বিষয়ে সুপারিশ করেছে।
ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার প্রাক্কালে নেপালের বাণিজ্য সচিব ভারাত বাহদুর থাপা বলেন, এই সভা অনুিষ্ঠত হবে বাণিজ্য ও যাতায়াত ব্যবস্থার সযোগ সুবিধা নিয়ে।
এদিকে নেপাল কর্তৃপক্ষ জানিয়েছে, কাঠমান্ডু বৈঠকের পর নেপালের পণ্য বাংলাদেশে প্রবেশের সুবিধার জন্য চাপ দিতে পারে।
