২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশের মৌলবাদী অর্থনীতির এখন বার্ষিক নীট মুনাফা ১২০০ কোটি টাকা: ড. আবুল বারাকাত

বিশিষ্ট অর্থনীতিবিদ ড. আবুল বারকাত বলেছেন, বাংলাদেশের মৌলবাদী অর্থনীতির এখন বার্ষিক নীট মুনাফা ১২০০ কোটি টাকা। তিনি আরও বলেন, অন্যান্য অবস্থা অপরিবর্তিত থাকলে অর্থনীতির সাম্প্রদায়িকীকরণ উত্তরোত্তর বৃদ্ধি পাবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2005, 07:00 PM

Updated : 26 Apr 2022, 05:34 PM

বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ ভবন মিলনায়তনে ‘বাংলাদেশে মৌলবাদের অর্থনীতি’ শীর্ষক ড. আবদুল গফুর স্মারক বক্তৃতায় তিনি এ কথা জানান। গবেষণামূলক ষান্মাষিক পত্রিকা ‘সমাজ, অর্থনীতি ও রাষ্ট্র’ এ বক্তৃতা অনুষ্ঠানের আয়োজন করেছিল। এতে সভাপতিত্ব করেন পত্রিকার সম্পাদক অধ্যাপক যতীন সরকার এবং অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ড. আব্দুল গফুরের স্ত্রী এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক অধ্যাপক শামসুন্নাহার গফুর।

ড. আবুল বারকাত আরও জানান, মৌলবাদী অর্থনীতির নীট মুনাফার ২৭ ভাগ আসে ব্যাংক, বীমা, লিজিং কোম্পানীসহ বিভিন্ন আর্থিক কোম্পানী থেকে, ২০ দশমিক আট ভাগ আসে এনজিও থেকে, ১০ দশমিক আট ভাগ আসে খুচরা, পাইকারি, ডিপার্টমেন্টাল স্টোর থেকে, ১০ দশমিক চার ভাগ আসে ওষুধ শিল্প, ডায়াগনস্টিক সেন্টারসহ স্বাস্থ্য প্রতিষ্ঠান থেকে, নয় দশমিক দুই ভাগ আসে শিক্ষা প্রতিষ্ঠান থেকে, আট দশমিক তিন ভাগ আসে রিয়েল এস্টেট ব্যবসা থেকে।

অধ্যাপক শামসুন্নাহার গফুর বলেন, প্রয়াত অর্থনীতিবিদ ড. আব্দুল গফুর স্মরণে বক্ততা অনুষ্ঠান এবার প্রথম আয়োজন করা হয়েছে। এর পর থেকে প্রতি বছর ড. আব্দুল গফুর স্মারক বক্তৃতার আয়োজন করা হবে।