২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাতার এয়ারওয়েজের ৬০ তম রুটের উদ্বোধন

আন্তর্জাতিক বিমান পথে পুরস্কারপ্রাপ্ত কাতার এয়ারওয়েজ ৬০ তম গন্তব্য হিসেবে বৃহস্পতিবার জাপানের ওসাকা রুট উদ্বোধন করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2005, 06:00 PM

Updated : 26 Apr 2022, 05:30 PM

কাতার এয়ারওয়েজ বর্তমান বিশ্বে অতি দ্রুত বর্ধনশীল একটি বিমান সংস্থা। এর ঢাকা কার্যালয় থেকে জানা যায়, সপ্তাহে চারদিন কাতারের রাজধানী দোহা থেকে ওসাকায় নিয়মিত তাদের ফ্লাইট যাতায়াত করবে।

কাতার এয়রওয়েজ সম্প্রতি জোহানেসবার্গ, কেপটাউন ও সিসিলিসএ নতুন রুট চালু উপলক্ষে র‌্যাফেল ড্র’র মাধ্যমে বিজনেস ক্লাসের টিকেট দিচ্ছে।

এই এয়ারলাইন ফ্রাংফুর্ট ও মিউনিক এর সাথে যোগাযোগ রক্ষার্থে দোহা থেকে তিনটি রুটে সপ্তাহে চারটি প্লাইট সুবিধা দিচ্ছে।

কাতার এয়ারওয়েজ বর্তমানে দোহা থেকে ইউরোপ, মধ্যপ্রাচ্য, আফ্রিকা, ভারত মহাদেশ এবং সুদূর পূর্বে ৫৯টি ফ্লাইট পরিচালনা করছে। ওসাকার পাশাপাশি তারা ২ মে থেকে তিউনিস ও আলজিয়ার্সে এবং ১৫ জুন থেকে এথেন্সে ফ্লাইট চালু করবে।

কাতার এয়ারওয়েজ ১৯৯৭ সালে চারটি এয়ারক্রাফ্ট নিয়ে তাদের যাত্রা শুরু করে, আর বর্তমানে তাদের রয়েছে ৩৯টি এয়ারবাস এয়ারক্রাফ্ট । এগুলো গড়ে তিন বছরেরও কম পুরনো। ৩৪টি অতিরিক্ত এয়ারবাস জেটের জন্য পাঁচ দশমিক এক বিলিয়ন ডলারের অর্ডার দেয়া হয়েছে, যার ফলে আগামী কয়েক বছরে ফ্লাইটের সংখ্যা দ্বিগুণে দাঁড়াবে বলে সূত্র জানায়।

কাতার এয়ারওয়েজ যাত্রা শুরুর অল্প কয়েক বছরের মধ্যেই গ্লোবাল এভিয়েশন ইন্ডাস্ট্রিজে তাৎপর্যপূর্ণ ভমিকার জন্য পুরস্কার জিতে নেয়।

এটি পৃথিবীর মাত্র তিনটি এয়ারলাইনের মধ্যে অন্যতম, যা চমৎকার সেবার জন্য বিমান চলাচল বিষয়ক স্বাধীন মান পরিবীক্ষণ সংস্থা স্কাইট্র্যাক্স কর্তৃক পাচঁ তারকা র‌্যাংক অর্জন করেছে।