নেত্রকোনায় বাঁধ ভেঙ্গে শত শত হেক্টর জমির ফসল তলিয়ে গেছে
জেলার খালিয়াজুরি উপজেলার কীর্তনখোলা বাঁধ ভেঙ্গে নয় টি হাওড়ে পানি প্রবেশ করায় চলতি মৌসুমের আবাদী বোরো জমি তলিয়ে যাওয়ার আশংকা দেখা দিয়েছে। ইতোমধ্যেই শত শত হেক্টর জমির উঠতি ফসল তলিয়ে যেতে শুরু করেছে।
গত বছরও বন্যার কারণে কৃষকরা ধান ঘরে তুলতে পারেনি এবং এবার কীর্তনখোলা বাঁধ ভেঙ্গে যাওয়ায় তাদের মাঝে হতাশা নেমে এসেছে।
এলাকাবাসী জানায়, ধনু নদীর পানি প্রবাহ বৃদ্ধি পাওয়ায় খালিয়াজুরির চাকুয়া ইউনিয়নে কীর্তনখোলা বাঁধে পানির প্রবল স্্েরাত আঘাত হানে। এতে করে বুধবার সকালে প্রথমে বাঁধে ফাটল দেখা দেয় এবং পরে বাঁধের বেশ কিছু অংশ ভেঙ্গে যায়। আর এ ভাঙ্গা অংশ দিয়ে হাওড়ের জমিতে পানি ঢুকে পড়ে।
এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলে তিনি বাঁধ ভাঙ্গার কথা স্বীকার করেন এবং জানান, সকাল থেকেই শত শত কৃষক বাঁধ সংস্কারের কাজে নিয়োজিত রয়েছে।
