২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভুয়া বিও একাউন্ট খতিয়ে দেখার নির্দেশ দিলো এসইসি

প্রিমিয়ার ব্যাংক এবং ্অপর দুটি ডিপোজিটরী পার্টিসিপেন্ট’র (ডিপি) কয়েক হাজার ভুয়া বেনিফিসিয়ারি ওনার্স (বিও) একাউন্ট সনাক্তের ঘটনার পর সিকিউরিটি এন্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) দেশের অন্যান্য ডিপিগুলোকে এখন পর্যন্ত তাদের ভুয়া বিও একাউন্টভাবে পর্যবেক্ষন করার নির্দেশ দিতে যাচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2005, 10:21 PM

Updated : 26 Apr 2022, 05:29 PM

এসইসি চেয়ারম্যান মীর্জা আজিজুল ইসলাম জানান,  এসইসি ভুয়া বিও একাউন্ট খতিয়ে দেখতে সকল ডিপিগুলোকে নিদের্শ দিবে।

সাংবাদিকদের সাথে সাক্ষাতকালে তিনি জানান, প্রিমিয়ার ব্যাংকের এই ঘটনার পর আনোয়ার সিকিউরিটিজ এবং ইকুইডিটি পার্টনার্স লিমিটেড এসইসিকে বিও খতিয়ে দেখার  নিদের্শের এই সিদ্ধান্ত নিতে অনুপ্রানিত করেছে।

চেয়ারম্যান আরও জানান, প্রায় ১৬০ টি ডিপি এসইসি’র নথিভুক্ত রয়েছে এবং এদের শিঘ্রই নির্দেশ দেয়া হবে তারা যেন বিও  একাউন্ট খতিয়ে পর্যবেক্ষণ করে কমিশনের কাছে রিপোর্ট করে।

বিনিয়োগ বাজারে সকল সম্ভব্য বিনিয়োগকারীদের জন্য গত বছর কমিশন বিও একাউন্ট খোলার ব্যাপারে একটি নীতিমালা নির্ধারণ করে দেয়।