২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দ্বিপাক্ষিক বানিজ্য সুবিধা আলোচনা করতে ঢাকায় এসেছেন করাচি চেম্বার প্রতিনিধিরা

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক বানিজ্য বৃদ্ধির ক্ষেত্রে মুক্ত বানিজ্য চুক্তি না হওয়াকেই প্রধান অন্তরায় মনে করছেন বাংলাদেশ সফরকারী করাচি চেম্বার অফ কমার্স এ্যাণ্ড ইন্ডাষ্ট্রিজের (কেসিসিআই) প্রতিনিধিরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2005, 08:31 PM

Updated : 26 Apr 2022, 05:29 PM

মঙ্গলবার ঢাকায় সপ্তাহব্যাপী সফরের প্রথমদিনে এক সংবাদ সম্মেলনে কেসিসিআই সভাপতি খালিদ ফিরোজ বলেন, ‘বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে মুক্ত বানিজ্য চুক্তি করার জন্য আমরা উভয় দেশের সরকারের কাছে আহ্বান জানাই’।

আজিজ জানান, বাংলাদেশে বানিজ্যের যে বিপুল সম্ভাবনা রয়েছে তা খুঁজে বের করে এবং সেসব সম্ভাবনাকে কিভাবে কাজে লাগিয়ে উভয় দেশের ব্যবসায়ীরা লাভবান হতে পারেন সে লক্ষ্য নিয়েই তারা বাংলাদেশ সফর করছেন।

প্রতিনিধিরা বলেন, তারা টেক্সটাইল, খাদ্যশস্য, ফলমূল ও শাকসব্জি, প্যাকেটজাত খাদ্য, কনজুমার্স পন্য, টেলিফোন ও নেটওয়ার্ক, অবকাঠামো, চিনি প্রকল্প, মৎস্য, রেলওয়ে, তেল-গ্যাস ও পর্যটন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধিতে আগ্রহী। 

খালিদ আরও বলেন, প্রথমে আমরা উভয় দেশের বর্তমান বানিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক পর্যালোচনা করব এবং পরবর্তীতে নতুন সুযোগ সুবিধার খুঁেজ বানিজ্য ও সহযোগিতা বৃদ্ধির বিষয়ে কাজ করবো।

তিনি বলেন, ‘আমরা বাজার যাচাই করে নতুন বানিজ্যের ব্যাপারে সিদ্ধান্ত নেব। এক্ষেত্রে আমরা যৌথ উদ্যোগে কোনও বানিজ্য শুরু করতে পারি। এছাড়া পন্যের প্রচারের জন্য উভয় দেশে প্রদর্শনীরও আয়োজন করা যেতে পারে’।

আগামী ৫ এপ্রিল পর্যন্ত প্রতিনিধিদের ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন বানিজ্যিক কেন্দ্র পরিদর্শন করার কথা রয়েছে।

সম্মেলনে উপস্থিত ছিলেন কেসিসিআই সহ সভাপতি মিয়া আবরার, হাফিজ এম শফিক, জিয়া এমএ খান, ডঃ আরশাদ এ ভোহরা ও ঢাকায় পাকিস্তান হাই কমিশনের বানিজ্য সচিব রোবিনা তৌফিক শাহ।